চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো জাদুমন্ত্র ছিল না, সাফল্যের রহস্য প্রসঙ্গে মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
মুমিনুল হক (ফাইল ফটো)

মুমিনুল হক (ফাইল ফটো)

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়া বাংলাদেশ দল শনিবার সন্ধ্যায় ফিরেছে ঢাকায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মুমিনুল হক। সাফল্যের রহস্য সম্পর্কে জানতে চাইলে টাইগার অধিনায়ক বলেন, কোনো জাদুমন্ত্র ছিল না। 

দশ বছর পর উপমহাদেশের কোনো দলের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট হেরেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে কিউইদের হারিয়ে নতুন ইতিহাসে নাম লেখানো দলটির নাম বাংলাদেশ। ক্রাইস্টচার্চ টেস্টে হারায় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

টেস্ট ক্রিকেটের ২২ বছরের পথচলায় সবচেয়ে বড় সাফল্য নিয়ে ফেরা মুমিনুল জানালেন দল হিসেবে পারফর্ম করায় সম্ভব হয়েছে অসাধ্য সাধন।

বিমানবন্দরের ভিআইপি গেটে দাঁড়িয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কোনো কারিশমা নেই। কোনো জাদুমন্ত্র ছিল না। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করেছি। যে জায়গায় উন্নতি করা দরকার, আপনারা সবাই জানেন আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি দল হিসেবে খেলার। বাংলাদেশ দল তখনই ভালো করে যখন দল হিসেবে সবাই পারফর্ম করে। একজন, দু’জন ভালো করলে বাংলাদেশ দল ভালো করে না হয় না বিশেষ করে টেস্টে। প্রত্যেকটা বিভাগে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে যখন ভালো করি তখন ফল আসে।’

সফল মিশন শেষে দেশে ফেরা ক্রিকেটাররা কয়েকদিনের বিশ্রাম শেষে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আগামী ২১ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টির এ আসরটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট অধিনায়কবাংলাদেশ দলমুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিবেদকের নিজস্ব তোলা ছবি।

ঈদের ছুটি শেষে রাজধানীতে বেড়েছে যানজট

জুন ২, ২০২৬

মে মাসে রেমিট্যান্স এসেছে প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার

জুন ২, ২০২৬

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

জুন ২, ২০২৬

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

জুন ২, ২০২৬

সাফ খেলতে যাওয়া শিউলি আজিমের মা মারা গেছেন

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT