চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো চাপের কাছে নতিস্বীকার নয়: ইসিকে আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
জাহাঙ্গীর কবির নানক

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো চাপের কাছে নতিস্বীকার না করতে নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসি সচিবের সঙ্গে সাক্ষাত করে এমন পরামর্শ দেন।

আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক। সাথে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

Banglabid

ইসি থেকে বের হয়ে সাংবাদিকদের জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে বলেছি। দেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।

তিনি বলেন, আমরা বলেছি যে, মানুষ আজকে নির্বাচনমুখী হয়ে গেছে। এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি কার্যালয়ের সামনে মনোনয়নপত্রের জন্য যে বিক্ষোভ চলছে, সে বিক্ষোভ হলো মনোনয়ন বাণিজ্যের বিক্ষোভ। কাজেই তারা নন-ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে।

নানক আরো বলেন, সরকারের চাপ দেওয়ার কোনও সুযোগ নেই। শেখ হাসিনার সরকার আজকের নির্বাচনকালীন সরকার। নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT