চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোনো কোনো টিমওয়ার্কে দুর্নীতি হয়, তবে ব্যক্তিগত দুর্নীতি বেশি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি নিয়ে এক ধরনের হাইপ উঠে গেছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্পের কেনাকাটায় টিমওয়ার্ক দুর্নীতি হয় এটা আমার ধারণা, তবে ব্যক্তিগত দুর্নীতি বেশি হয়।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের খসড়া রূপরেখা চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।

ওই কর্মশালায় খসড়া রূপরেখা উপস্থাপন করেন ‘ডিজিটাল ডাটাবেইজ সিস্টেম ও আর্কাইভ প্রতিষ্ঠার মাধ্যমে এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের’ উপ-প্রকল্প পরিচালক ইউনূস মিয়া।

কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের সচিব, বিভিন্ন বিভাগের প্রধান, মহাপরিচালক, নির্বাহী পরিচালকেরা অংশগ্রহণ করেন।

এসব সরকারি কর্মকর্তাদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনাদের কাছ থেকে মানুষ ভালো আউটপুট আশা করে। মানুষ মনে করে, পরিকল্পনা মন্ত্রণালয় একটা টেকনিক্যাল মন্ত্রণালয়। এখানে অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন। তারা নিশ্চয় ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ভালো করে তৈরি করে দিয়েছে। মন্ত্রী নিয়ে তারা ভাবে না, কারণ মন্ত্রী আসে, যায়। কিন্তু সরকারি কর্মকর্তারা তো স্থায়ী চাকরিজীবী। আপনারা ২০ বছর, ২৫ বছর কাজ করে এখানে এসেছেন।’

“তবে সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই না। কিন্তু বলতে বাধ্য হই। যেখানেই যাই, যে আলোচনায় যাই, সবাই দুর্নীতি নিয়ে প্রশ্ন করে। আমি বিরক্ত হই। দুর্নীতি তো কোনো প্রশ্নের বিষয় নয়। এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। পকেটমার একটা ক্রিমিনাল বিষয়। এটা নিয়ে আলোচনা করা, সেমিনার করার কোনো অর্থ হয় না। পকেটমার কী, আমরা বুঝি-জানি।”

Reneta

দেশে দুর্নীতি হচ্ছে স্বীকার করে তিনি বলেন, ‘সবাই দুর্নীতি নিয়ে প্রশ্ন করে। কিন্তু দুর্নীতি নিয়ে আলোচনার কিছু নাই, গবেষণা করারও কিছু নাই। দুর্নীতি হচ্ছে, অবশ্যই হচ্ছে। তবে এটার ব্যবস্থাও আছে। দুর্নীতি হলে কী করতে হবে, সেই বিধান তো বইপত্রে আছে। কিন্তু আইনের বাইরে কিছু করতে পারবো না।’

দুর্নীতি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘আমার ধারণা, এটা এক ধরনের হাইপ, এই ধরনের একটা ভাব। কিন্তু বাস্তবে স্বীকার করতে হবে জনগণ যেহেতু দুর্নীতি নিয়ে আলোচনা করে, নিশ্চয় এর ভিত্তি আছে। নাহলে এত আলোচনা কেন হচ্ছে?’

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কে প্রশ্ন করলেন তিনি জানান, ‘এই মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন করে না। কিন্তু মানুষে আমাকে বলে, ডিপিপি তো আপনি বানায়া দেন। এইরকম মন্তব্য কেউ কেউ করেন। আমি বললাম উনারা তৈরি করে পাঠান। ডিপিপি এক্সপার্টদের কোম্পানি আছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তাতে সহযোগিতা করেন। যাইহোক, এখানে একটা আলো-আঁধারি বিষয় আছে। আমাদের আরও যত্নবান হওয়া দরকার। যতটুকু সম্ভব, সচেতন থেকে এটাকে এড়িয়ে চলা।’

‘‘দুর্নীতিতে টিমওয়ার্ক মাঝে মাঝে হয় আমার ধারণা, কিন্তু সাধারণত ইন্ডিভিজুয়াল অ্যাক্ট। যদিও পকেটমার কিন্তু টিমওয়ার্ক। একজন নেয়, আরেকজনকে দিয়ে দেয়, সে আরেকজনকে দেয়– শুনেছিলাম। দুর্নীতিতে এরকম আছে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতি ইন্ডিভিজুয়াল (আলাদা) হয় বলে আমার ধারণা।’’

পরিকল্পনামন্ত্রীর বিশ্বাস, তিনি দুর্নীতিবাজ কারও সঙ্গে কাজ করেন না। তিনি বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে আমি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত মনে করি সে দুর্নীতি করে নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতিপরিকল্পনা মন্ত্রীপ্রকল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT