চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
১০:৪৩ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সাইবার অপরাধের হার সবচেয়ে বেশি। আর তাই হরহামেশাই হ্যাকিংয়ের শিকার হচ্ছেন অনেকে। ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে ইমেইল অ্যাকাউন্ট কিংবা কর্মস্থলের অ্যাকাউন্ট সবই হ্যাক হতে পারে। তাছাড়া ব্যাংকিং অ্যাকাউন্ট তো আছে হ্যাকারদের তালিকার শীর্ষে।

সাধারণত হ্যাকিংয়ের শিকার হলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা যুক্ত থাকলে অ্যাকাউন্ট পুনরায় ফিরে পাওয়া সম্ভব হতে পারে।

যেকোনো অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার ঝুঁকি থাকে। এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে পরবর্তীতে হ্যাকাররা আরও বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই প্রথম থেকেই অনলাইন অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

Banglabid

হ্যাকিংয়ের বিষয়ে অবহিত করুন

হ্যাকিংয়ের শিকার হলে প্রথমেই সংশ্লিষ্ট ওয়েবসাইট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করতে হবে। গুগল, অ্যাপল কিংবা মাইক্রোসফট, সবারই রয়েছে অ্যাকাউন্ট হ্যাকের তথ্য প্রদানের জন্য আলাদা পেজ।

রিপোর্ট করার পর অ্যাকাউন্ট রিকভার করার উপায় জানিয়ে যোগাযোগ করতে পারে সংশ্লিষ্ট ওয়েবসাইট। সেক্ষেত্রে উল্লিখিত উপায় অবলম্বন করে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে মোবাইল নাম্বার, বিকল্প ইমেইল ঠিকানা কিংবা কখনও কখনও জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি প্রয়োজন হতে পারে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য।

Reneta

পাসওয়ার্ড পরিবর্তন করুন

অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে সক্ষম হলে প্রথম কাজটিই হবে পাসওয়ার্ড পরিবর্তন করা। এক্ষেত্রে এমন কোনো পাসওয়ার্ড ব্যবহার করুন যা এর আগে কখনও ব্যবহার হয়নি। নতুন পাসওয়ার্ডে পূর্বের কোনো পাসওয়ার্ডের অংশবিশেষও ব্যবহার করা উচিত না। পুরনো পাসওয়ার্ড যদি অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহার করে থাকেন, তাহলে সেখান থেকেও পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।

পাসওয়ার্ড তৈরির সময় একটু কঠিন এবং সহজে অনুমান করা সম্ভব নয়, এমন পাসওয়ার্ড বেছে নিন। পাসওয়ার্ডে ক্যাপিটাল ও স্মল লেটারের পাশাপাশি নাম্বার এবং স্পেশাল ক্যারাক্টার ব্যবহার করুন। পাসওয়ার্ডে ফোন নাম্বার ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

অনেক সময় রেগুলার ইমেইল ও ফোন নম্বর কোনো অ্যাকাউন্টের ইউজার নেইম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে হ্যাকার সহজেই এন্ট্রি পেয়ে যায়, বিকল্প ফোন নম্বর ও বিকল্প ইমেইল ইউজার নেইম হিসেবে ব্যবহার করতে পারেন।

সব সেশন থেকে লগআউট করুন

পুনরায় লগইন করার পর চেক করে দেখুন আর কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা রয়েছে। ফেসবুক বা গুগলসহ প্রায় সবখানেই এই সুবিধা রয়েছে। আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকলে এখান থেকে তাৎক্ষনিকভাবে অন্য সেশনগুলো লগআউট করে দিন।

তথ্যের পরিবর্তন যাচাই করুন

অ্যাকাউন্টে থাকা বিভিন্ন ব্যক্তিগত এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য হ্যাকার পরিবর্তন করেছে কিনা যাচাই করে দেখুন। সাধারণত কোনো অ্যাকাউন্ট হ্যাক করলে হ্যাকাররা নাম, নিরাপত্তা প্রশ্ন, ব্যাকআপ ইমেইল, মোবাইল নাম্বার এগুলো পরিবর্তন করে ফেলে। কোনো তথ্যে পরিবর্তন দেখলে দ্রুত ঠিক করে নিন। অন্যথায় এর মাধ্যমে আবারও হানা দিতে পারে হ্যাকার। এর মাধ্যমে হ্যাক হতে পারে অন্যান্য অন্যান্য অ্যাকাউন্টও।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরী কাহিনী…..

পরবর্তী

বুদ্ধিমতী স্ত্রী আয়ু বাড়ায় পুরুষের

পরবর্তী
বুদ্ধিমতী স্ত্রী

বুদ্ধিমতী স্ত্রী আয়ু বাড়ায় পুরুষের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ শতাংশ পরিবার পুরুষ শূন্য

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT