চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না: বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ন ১২, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ফল এখন পর্যন্ত মেনে না নেওয়া এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকির মাঝে নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন: কোন কিছুই ক্ষমতা হস্তান্তর থামিয়ে রাখতে পারবে না।  যাই ঘটুক না কেন, ২০ জানুয়ারি নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ফল মেনে না নেয়ায় এবার ট্রাম্পের সমালোচনা শুরু হয়েছে আমেরিকা জুড়ে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত নির্বাচনের ফল মেনে নেয়া। প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও পর্যন্ত মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার দাবি, বাইডেন প্রশাসন নয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ দেখতে যাচ্ছে মার্কিন জনগণ। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাম্পঘেঁষা মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।

এর প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন বিচার বিভাগের শীর্ষ নির্বাচনী অপরাধ তদন্ত কর্মকর্তা রিচার্ড পিলজার।

Reneta

৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও ডাকযোগের ভোট গণনায় বিলম্ব হয়। নির্বাচনের চারদিন পর তথা গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের পর সংবাদমাধ্যমগুলোতে জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচিত বলে উল্লেখ করা হয়। পরে সোমবার টুইটারে ট্রাম্প ভোটে অনিয়মের কথা জানান। ভোট কারচুপির অভিযোগ এনে আদালতে যাওয়ার হুমকি দেন। যদিও ট্রাম্প তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT