চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি প্রাণে মিশে আমরা এখন ২০-এ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

কোটি দর্শকের হৃদয় জয় করে বিশ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল – চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে গুণীজনদের নিয়ে কেক কেটে জন্মদিনের উৎসবে মেতে উঠে চ্যানেল আই প্রাঙ্গণ।

ঘড়ির কাঁটায় রাত তখন বারোটা ১ মিনিট, শুরু হয় উৎসব। তেজগাঁওয়ে নিজস্ব ভবনে চ্যানেল আই বিশ বছরে পদার্পণের প্রথম প্রহর থেকে শুরু হয় আনন্দের বন্যা।

এই আয়োজনে অংশ নেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ এবং তাদের পরিবারের সদস্যসহ দেশের বিশিষ্ট নাগরিকরা। তাদের আশা, অতীতের মতো আগামী দিনেও চ্যানেল আই তার সৃষ্টিশীলতার অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাবে।

‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্লোগান ঠিক করা হয় ‘কোটি প্রাণে মিশে আমরা এখন ২০-এ। ’

চ্যানেল আইয়ের হাত ধরে এদেশের টেলিভিশন জগতে উন্মোচিত হয় এক নতুন দিগন্তের। গত দেড় যুগে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষ এবং টেলিভিশন শিল্পকে অনেক ‘প্রথম’ উপহার দিয়েছে চ্যানেল আই।

কোটি প্রাণে মিশে আমরা এখন বিশে চ্যানেল আইয়ের এই চোখেই ভেসে ওঠে বাংলাদেশ আর দেশের বাইরে থাকা কোটি বাঙ্গালীর স্বপ্ন, প্রত্যাশা আর ভালোবাসার প্রতিচ্ছবি।  পহেলা অক্টোবর’ ৯৯ থেকে ২০১৮, এই দীর্ঘ পথচলায় কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা চ্যানেল আই। যা দেশের কথা বলে, মাটির কথা বলে, মানুষের কথা বলে।

Reneta

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে নানা রংয়ের আলোর ঝলমলে সাজে।  রাত ১২ টা এক মিনিটে জন্মদিনের উৎসবে চ্যানেল আই পরিবারের সঙ্গে যুক্ত হন রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গণের অনেকেই। সবার প্রিয় এই চ্যানেলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে তাদের প্রত্যাশাও অনেক।

যাত্রার ২০ বছরে মানুষের মাঝে যে আলো ছড়িয়েছে, বহুদুরের যাত্রায় সে আলোর দ্যুতির মতোই এগিয়ে যাবে দেশ, জাতি সঙ্গে নিয়ে চ্যানেল আই।

জন্মদিন উপলক্ষে দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেল আই। জন্মদিনে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বাণী দিয়েছেন।

শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর দিনভর নানা আয়োজন করেছে চ্যানেল আই। যাতে সমাজের বরেণ্যজনরা অংশ নেবেন।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর একই দিনে চালু হয় সংবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আইয়ের ২০ বছরচ্যানেল আইয়ের জন্মদিনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT