চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: পুলিশের হামলায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল হামলায় আহত এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়াও পুলিশের রাবার বুলেটে চোখে আঘাত পাওয়া এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সেখানে চিকিৎসা নিচ্ছে আহত আরও ৫ জন।

দুপুর থেকে শাহবাগে অবস্থানরত চাকরিপ্রার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর রাত ৮টার দিকে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আন্দোলনরত শিক্ষার্থীরা এখন ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও কবি নজরুলের মাজারের সামনে  অবস্থান করছে। আন্দোলনরতদের লক্ষ্য করে এখনও পুলিশকে টিয়ারশেল ছুঁড়তে দেখা যাচ্ছে।

এর আগে, রাত ৮টার দিকে শুরু হওয়া পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলের কারনে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

আন্দোলনকারী শাহবাগ থানার সামনে, চারুকলার সামনে, পাবলিক লাইব্রেরির পেছনে, নজরুলের মাজারের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ও লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়।

পুলিশ টিয়ারশেল ও জলকামান ছুড়তে ছুড়তে তাদের টিএসসির দিকে ধাওয়া দেয়। তাদের পেছন পেছন পুলিশও টিএসসির দিকে অগ্রসর হতে থাকে।এক পর্যায়ে পুলিশ নজরুলের মাজারের দিকে অগ্রসর হয়। এসময় পুরো এলাকা ধোয়ায় অন্ধাকারাচ্ছন্ন হয়ে যায়।

এর আগে দুপুরের পর থেকেই সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারে চাকরিপ্রার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেয়। এতে কার্যত অচল হয়ে যায় শাহবাগ এবং আশেপাশের এলাকা। সড়কের ওপর আড়াআড়ি বাস রেখে ব্যারিকেড দেয় আন্দোলনকারীরা।

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ঢাকা স্কুল অব ইকনোমিকস’এ শুরু হয়েছে উদ্যোক্তা অর্থনীতির ক্লাস

পরবর্তী

দুই সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

পরবর্তী

দুই সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

ঢাকা শহরের গাড়িগুলো সবচেয়ে নিষ্ঠুর

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT