চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: ঢাবিতে ধাওয়া খেয়ে পিছু হটেছে ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করে কয়েকজনকে মারধর করলে একপর্যায়ে ধাওয়া খেয়ে পিছু হটেছে ছাত্রলীগ।

এসময় ধাওয়া খেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ছাত্রলীগের মিছিল থেকে গুলি ছোঁড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভোরে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে থেকে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নেতৃত্বে এই মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুর চালায়। এরপর সোমবার ভোরে ছাত্রলীগের মিছিলটি টিএসসি এবং কার্জন হল হয়ে শহীদুল্লাহ হলের ভেতরে প্রবেশ করে। সেখানে অবস্থানরত বেশ কয়েকজন আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেন।

‘‘একপর্যায়ে আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া দিলে তারা পিছু হটে যায়। এসময় ছাত্রলীগের মিছিল থেকে বেশ কয়েকটি গুলি ছোঁড়া হয়। ধাওয়া খেয়ে ছাত্রলীগ মধুর ক্যান্টিনে অবস্থান নেয়। ছাত্রলীগকে ধাওয়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন রাস্তায় বেরিয়ে দোয়েল চত্বর এলাকায় অবস্থান করছেন।’’

এর আগে রোববার রাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কিছুক্ষণ পর পর জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হয়।

Reneta

এতে শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাত ২টাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে মেয়েরা ছুটে এসেছেন টিএসসিতে। কোটাবিরোধী স্লোগানে কাঁপিয়ে তুলেছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর।

আন্দোলনকারীরা বলছেন, পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা তাদের সুষ্ঠু আন্দোলনে হামলা করেছে। এর সুষ্ঠু বিচার করতে হবে।

ইতোমধ্যে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাকোটা সংস্কারছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT