চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার বিষয়ে তারেক রহমানের ফোনে সমর্থন যৌক্তিক: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
বিএনপি

বিএনপি

কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরাজয় হয়েছে দাবি করে বিএনপি বলছে, কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। ৫৬ ভাগ কোটা আর মেধাবীদের জন্য ৪৪ ভাগ; এটা অন্যায়। তার জন্য যৌক্তিক আন্দোলন করেছে ছাত্ররা। আর এই আন্দোলনে তারেক রহমানের ফোনে সমর্থন পুরোপুরি রাজনৈতিক বলেও দাবি করেছে বিএনপি নেতারা।

বিএনপি নেতারা বলছে, বিএনপি আগেও ছাত্রছাত্রীদের আন্দোলনে সমর্থন দিয়েছে। তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এই আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে ফোন করতেই পারেন। তিনি সহানুভূতি জানাতেই পারেন, এটি অন্যায় কিছু নয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও গণতন্ত্র উত্তরণে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় স্থায়ী কনিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির ভিশন ২০৩০’তে কোটা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রয়েছে। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রেখে সংস্কারের কথা উল্লেখ রয়েছে। আমরা সংস্কারের পক্ষে ছিলাম। সরকার যে বাতিল করে দিয়েছে তা তাদের পরাজয়।

কোটা সংস্কার আমাদের যে নীতিগত অবস্থান তার সমর্থনেই এই আন্দোলন হয়েছে দাবি করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের মতোই আগামীতে নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে জনগণ রাস্তায় নেমে আসবে বলে।

রুহুল কবির রিজভী।

Reneta

নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছেন, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাসাস সভাপতি ড. মামুনের সঙ্গে ফোনালাপ করে শিক্ষার্থীদের নৈতিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি তা করতে পারেন।

রিজভী অবশ্য কোটা প্রথা বাতিলকে সরকারের অন্য ফাঁদ হিসেবে দেখছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা সংস্কার চেয়েছে। তারা বাতিল চায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কারতারেক রহমান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT