চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা আন্দোলনে উস্কানির অভিযোগে শিক্ষকদের বিচার চাইলেন শিক্ষকরা

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৩:১৬ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৮
শিক্ষা
A A

যেসব শিক্ষক কোটা আন্দোলনকে আবারো উস্কানি দিচ্ছে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাচ্ছে সেসব শিক্ষকদের বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সচেতন শিক্ষকবৃন্দ।

রোববার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে ‘সচেতন শিক্ষকদের’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান তারা৷ এসময় ঢাবি শিক্ষক সমিতির অনেকেই সেখানেই উপস্থিত ছিলেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই মিলে একটি পরিবার। পরিবারের কোনো সমস্যা হলে আমরা তার সমাধান করব। শিক্ষার্থীরা কোটা আন্দোলন করছে। এটি একটি যৌক্তিক আন্দোলন। আমরা এই আন্দোলনকে সমর্থন জানাই। সরকারও তাদের দাবি মেনে নিয়েছে। ইতোমধ্যে সরকার একটি কমিটি করে দিয়েছে। তারপরও একটি মহল ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘গত কয়েকদিন ধরে কিছু শিক্ষক৷ শিক্ষার্থীদের উস্কে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি৷ গত ১৯ তারিখে, বটতলাতে শিক্ষকদের যে সংহতি সমাবেশ হয়েছে, সেখানে একজন শিক্ষক বলেছেন শেখ হাসিনা কি মুক্তিযুদ্ধ করেছে? বঙ্গবন্ধু কি মুক্তিযুদ্ধ করেছে? তখন আমাদের বুঝতে দেরি হয় না, যে এসব শিক্ষক কারা৷ তারেক জিয়া যেভাবে কথা বলে, এইসব শিক্ষকও একইভাবে কথা বলে। ঢাবি শিক্ষক সমিতি সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে পরিচালিত হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই। একই সাথে যদি কোনো সাধারণ শিক্ষার্থী পুলিশি হয়রানির শিকার হয়ে থাকে, তাহলে তাদের দিকে খেয়াল রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে আহ্বান জানাই৷’

এ সময় শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা বলেন: ‘আমরা সবাই একটা বিষয় নিয়ে চিন্তিত। বিশ্ববিদ্যালয় যেখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে। সেখানে একটি অপশিক্ত বিশ্ববিদ্যালয়কে অস্থির করতে চাইছে। কারণ ঢাবিকে অস্থির করতে পারলে সারা দেশকে অস্থির করা যাবে৷ এই লক্ষ্যে তারা আন্দোলন করছে৷ আমরা কেউ চাই না বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক৷’

বিস্তারিত দেখুন লায়লা নওশিনের ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT