চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ হতে চান ইনিয়েস্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ন ০২, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আন্দ্রেস ইনিয়েস্তা একজনই। ভবিষ্যতে আর কেউ ইনিয়েস্তা হবে না। মাদ্রিদভিত্তিক স্পেনের বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘মার্কা’য় সাক্ষাতকার দিতে গিয়ে এরকমই বলেছেন ইনিয়েস্তা। তবে সেটা অহঙ্কার করে নয় বরং তার কথার যুক্তি অন্য।

তার কথায়, ‘ইনিয়েস্তার মতো কেউ হবে না। কারণ, অন্য কারও মতো কেউ হয় না। যেমন আমিও আমার আইডল গার্দিওলা বা লাউড্রপ হতে পারিনি।’

সঙ্গে তিনি আরও জুড়েছেন, ‘আমি নিজেকে নিজের মতো করে গড়ে তুলেছিলাম। অন্য উঠতি খেলোয়াড়রাও সেভাবে নিজেকে গড়ে তুলবে।’

কোচ হতে চাইবেন? স্পেন ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার পরিষ্কার করে দিয়েছেন, তিনি অবশ্যই কোচ হতে চান। বলেছেন, ‘এখনই কোচিং শুরু করব ভাবিনি। এখনো খেলব বলেই ঠিক আছে। তবে ভবিষ্যতে কোচ হতে চাই।’

কোচ হিসেবে কী লক্ষ্য হবে? ইনিয়েস্তার জবাব, ‘আমার ক্যারিয়ারে কোচদের থেকে অনেককিছু শিখেছি। ফুটবল পাল্টে যায়। নিজেকে সেই অনুযায়ী বদলাতে হয়। তবে আমার সব কোচদের একই দৃষ্টিভঙ্গি ছিল- তারা ম্যাচে প্রভাব রেখে খেলতে চাইতেন, খেলোয়াড়দের মধ্যে লিঙ্ক রাখতেন, ব্যাকলাইন থেকে খেলা শুরু করতেন। আমিও এরকমই খেলাতে চাইব দলকে।’

মার্কার পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল, যদি ইনিয়েস্তার কাছে কোচ হিসেবে শুধু একজন খেলোয়াড়কেই সই করানোর সুযোগ থাকে, তাহলে কাকে চাইবেন? কোনো রকম সংশয় না রেখে ইনিয়েস্তার সাফ জবাব, ‘আমি বলব লিও’র (লিওনেল মেসি) কথা। তবে একটা দলে গোলকিপার, ডিফেন্ডারও লাগে।’

Reneta

কিছুদিনের ব্যবধানে বার্সেলোনা ছেড়েছিলেন জাভি হার্নান্দেজ ও ইনিয়েস্তা। দু’জনের উত্তরসূরি প্রসঙ্গে ইনিয়েস্তার মন্তব্য, ‘ফ্রেঙ্কি ডি ইয়ং ও আর্থার মেলো- দু’জনেই ব্যতিক্রমী ফুটবলার। দু’জনেই মাঠে অনেক দায়িত্ব নিয়ে খেলে। খেলার গতি, বল এবং ম্যাচের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে।’

একইসঙ্গে বিশ্বকাপ ও দু’বারের ইউরোজয়ীর মত, ‘ইভান রাকিটিচকে মৌসুম শেষে ছেড়ে দেয়া ঠিক হবে না। সে এখনো পর্যন্ত যা করেছে দুর্দান্ত। এ বছর ঠিক ছন্দে নেই মানে এই নয়, সে বড় খেলোয়াড় নয়।’

বার্সেলোনায় অনেক বড় তারকার সঙ্গে খেলতে হয়েছে। তার মধ্যে সেরা কে? ইনিয়েস্তার মুখে দু’জনের নাম। বলেছেন, ‘ম্যাচের থেকেও ট্রেনিংয়ে রোনালদিনহো এবং লিও মেসি অবিশ্বাস্য সব কাজকর্ম করত। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, ওই দু’জনের সঙ্গে খেলতে পারার জন্য।’

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দ্রেস ইনিয়েস্তাইনিয়েস্তাবার্সেলোনামেসিরোনালদিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি দুঃখিত: এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে বিল গেটস

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জাতীয় কাঠামো চালু করল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সঞ্চয়পত্রে আবার বাড়ছে সরকারের ঋণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT