চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ বলেছেন একটা, মাশরাফী শুনেছেন আরেকটা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:২১ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনজন ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর থেকে: আউটফিল্ড ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের কারণে এক বছর তেমন খেলা হয়নি শের-ই-বাংলা স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ হয়েছে, সেটিও পেরিয়ে গেছে ৩ মাস। লম্বা সময় বিশ্রাম পাওয়ায় উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক, রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও কোচ টম মুডি প্রথমে এমনটাই ভেবেছিলেন। দুজনই পরে মত পাল্টান। টসের আগে আগে অধিনায়ককে বোলিং নিতে বলেন কোচ। কিন্তু মাশরাফীর কানে সেই কথাই এল ‘ব্যাটিং’ হয়ে। টস জিতে ব্যাটিং-ই নিলেন মাশরাফী। পরে বললেন শুনতে ভুল করেছেন!

বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের কাছে ৮ উইকেটে হারের পর মাশরাফী অকপটেই স্বীকার করলেন ভুলের কথা, ‘উইকেট (গত বছরের তুলনায়) ভিন্নরকম কিছুই না। যোগাযোগে ভুল হয়েছে আমাদের। উইকেটে হয়তবা বোলিং করলে ভাল হত, আগে ব্যাটিং নেয়ার পর এটা আমার মনে হয়েছে। কোচ আর আমার মধ্যে আলোচনা হচ্ছিল; কোচ বলেছে ফিল্ডিং করি, আমি শুনেছি ব্যাট করি। ব্যাট-ই করে ফেলেছি। বোলিং করলে আমাদের জন্য ভাল হত। উইকেট খুব স্টিকি ছিল। স্পিনাররা হয়ত প্রথমে আরেকটু সাহায্য পেতে পারত। যেটা ওদের মিরাজ পেয়েছে।’

লম্বা বিশ্রাম পেয়েও উইকেটের আচরণ বদলায়নি। সিলেটের মতো চার-ছক্কার মার দেখা যায়নি বাউন্ডারি সীমানা কমিয়ে আনার পরও। ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে রাজশাহী তুলতে পারে ১৩৪ রান। মুমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহী অবশ্য সেটা টপকে গেছে ২০ বল বাকী রেখেই। দুই ইনিংসে উইকেট যে দুরকম আচরণ করেছে সেটিও বললেন মাশরাফী।

‘অনেকদিন খেলা হয় না এই মাঠে। তাই আমাদের প্রথমে আলোচনার ভেতরে মাথায় ছিল নতুন উইকেট খুব ভাল হবে। যেহেতু অনেকদিন খেলা হয় না, উইকেট বিশ্রাম পেয়েছে, হয়ত অনেক রান হতে পারে, এমন মনে হয়েছে। তবে চিন্তাটা হয়ত একটু ভুলের দিকে গেছে। আবার শুনতেও ভুল হয়েছে। কোচ চাচ্ছিল ফিল্ডিং করতে, আমি শুনেছি ব্যাটিং করতে। ওখানেই আমাদের ভুল হয়েছে। শুরুতে ব্যাটসম্যানরা  সহজে ব্যাটিং করতে পারছিল না।’

মাশরাফীর যুক্তিতে সমর্থন যুগিয়েছেন রাজশাহীর জয়ের নায়ক মুমিনুল হকও, ‘মাশরাফী ভাই যেটা বলেছে, সেটা ঠিক মনে হয়। মিরপুরের উইকেটে প্রথম ৫-৬ ওভার বোলাররা সাহায্য পায়। দ্বিতীয় ইনিংসে ফ্ল্যাট হয়ে গেছে। প্রথম ৫-৬ ওভারের সুবিধা আমাদের বোলাররা ভালই নিয়েছে।’

আর উইকেট ফ্ল্যাট হয়ে যাওয়ার সুবিধাটা নিজেও যে ভালই নিয়েছেন সেটা অবশ্য বললেন না মুমিনুল। বলবেনইবা কেন, ব্যাট তো বলেই দিয়েছে!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭মাশরাফীমুমিনুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT