চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচিং সেন্টার সংশ্লিষ্টদের ভুয়া প্রশ্নফাঁসের ফাঁদ, কোটি টাকার চেক জব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০১৮
অপরাধ
A A

মেডিকেল ভর্তি পরীক্ষাসহ অন্যান্য এলেই প্রশ্নফাঁসের প্রলোভনের ঝাঁপি খুলে বসে বিভিন্ন কোচিং সেন্টার। সেই প্রশ্নপত্র হয় ভুয়া, আর সেটা না বুঝেই অভিভাবকরা সেই ফাঁদে পা দেয়। কোচিং সেন্টারের সংশ্লিষ্টরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করেন শিক্ষার্থী ও অভিভাবকদের। তারপরেই কথিত প্রশ্নফাঁসের সেই চক্রটি হাতিয়ে নেয় লাখ-লাখ টাকা।

শুক্রবার দেশজুড়ে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে এমনই একটি চক্র বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই চক্রের ৫ সদস্য ও প্রশ্ন গ্রহীতা ৬ শিক্ষার্থীকে আটক করে র‌্যাব-১০।

আটকরা হলেন- প্রশ্ন সরবরাহকারীরা মহিদুল কবির লিমন, সারওয়ার হোসেন বিপ্লব, সাদ্দাম হোসেন, মাসুদ, উজ্জ্বল রবি দাস ও প্রশ্ন গ্রহীতা রিফাত সরকার, ফয়সাল আহমেদ, মোস্তাকিন ফুয়াদ, আবু সাঈদ, ইশা আলম, তারেক হাসান।

এ সময় প্রশ্ন সরবরাহকারী ৫ জনের কাছ থেকে এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার ১২টি চেক, মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৯১টি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, ১৫টি ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র, ৫ সেট ভুয়া প্রশ্ন, ১৬টি মোবাইল ও ১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান।

Reneta

তিনি বলেন: আটককৃত প্রশ্ন সরবরাহকারী ৫ জনই বিভিন্ন কোচিং সেন্টারের সঙ্গে জড়িত। রাজধানীর ফার্মগেট, পান্থপথ, কল্যাণপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সেসব কোচিং সেন্টারের শাখা রয়েছে। তারা বিভিন্ন ভর্তি পরীক্ষার আগে ভুয়া প্রশ্ন প্রণয়ন করে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে।

‘প্রশ্ন সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে অগ্রিম চেক, একাডেমিক কাগজপত্র নিজেদের জিম্মায় নিয়ে নেয়। তারপর চক্রটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ভাইবার, হোয়াটস অ্যাপ) ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে।’

চক্রটি অগ্রিম চেক ও একাডেমিক কাগজপত্র নিজেদের জিম্মায় নিয়ে অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা আদায় করতো বলেও জানান র‌্যাব-১০ এর সিও।

তিনি আরো বলেন: মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হলেও সামনে আরো ভর্তি পরীক্ষা রয়েছে। তাই আমরা চাই, কোন ছাত্র এবং অভিভাবক যেন এসব প্রলোভনের ফাঁদে না পড়েন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন: এ চক্রের সঙ্গে যদি সংশ্লিষ্ট কোচিং সেন্টার জড়িত প্রমাণ হয় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, প্রশ্নফাঁসের সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভুয়া এসব প্রশ্নের উৎসের বিষয়টিও তদন্তাধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোচিং সেন্টারপ্রশ্নপত্র ফাঁসসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি সরকারের প্রতি পূর্ণ আস্থা বিশ্বব‍্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

আমরাই সেমিফাইনালে খেলার যোগ্য ছিলাম: ফ্লিক

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন নির্দেশনা

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি–ট্রাম্পের ফোনালাপ

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT