চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচদের জন্যও লাল-হলুদ কার্ড!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ন ০১, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রেফারির সিদ্ধান্ত নিয়ে নানা সময় অসন্তোষ দেখান ডাগআউটে থাকা কোচরা। অনেক সময় তাদের মৌখিকভাবে সতর্ক করে দেন রেফারিরা। তবে কোচদের জন্য এবার আরো কড়া শাসন আনতে যাচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

খেলোয়াড়দের মতো কোচদেরও দেখানো হবে হলুদ বা লাল কার্ড। টেকনিক্যাল এরিয়াতে খারাপ আচরণ করলে কোচদের জন্য লাল-হলুদ কার্ড দেখানো নিয়মই করা হয়েছে। নতুন মৌসুম থেকেই এই আইন প্রয়োগ হবে বলে বুধবার ঘোষণা দিয়েছে এফএ।

কোচদের লাল-হলুদ কার্ড দেখানো হবে এফএ কাপ, ফুটবল লিগ, ইএফএল কাপ, ইএফএল ট্রফি এবং ন্যাশনাল লিগে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগের কোচদের বিরুদ্ধে এই আইন ব্যবহৃত হবে না। তবে এর মাধ্যমে তাদের সতর্কবার্তা দেয়া হয়েছে বলে মনে করছে এফএ।

ইংল্যান্ডের বিভিন্ন লিগে টেকনিক্যাল এরিয়ায় ঘটে যাওয়া কোড অব কন্ডাক্ট ভাঙার কয়েকটি ঘটনার রিভিউ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক বিবৃতিতে এফএ বলেছে, ‘প্রথমার্ধের সতর্কবার্তার মধ্যে থাকছে টেকনিক্যাল এরিয়ায় অনুপযুক্ত শব্দ ব্যবহার ও ম্যাচ অফিসিয়ালদের দিকে অশোভনভাবে এগিয়ে যাওয়ার উপর।’

অন্য সতর্কবার্তার মধ্যে রয়েছে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’। যেমন পানির বোতল ছুঁড়ে মারা বা তাতে লাথি মারা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র ছুঁড়ে মারা। যার জন্যে তারা লাল বা হলুদ কার্ড দেখতে পারেন।

Reneta

যদি কোনো কোচকে চারবার সতর্কবাণী দেয়া হয়, তাহলে অটোমেটিকভাবে তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। এভাবে আটবার সতর্কবাণীর জন্য ২ ম্যাচ, ১২বার সতর্কবাণীর জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হবেন।

এফএ’র ১৬টি সতর্কবার্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ আনা হবে এবং তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নির্ধারণের জন্য একটি নিয়ন্ত্রক কমিশন কাজ করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কোচলাল কার্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নেশনস লিগ: কঠিন গ্রুপে ফ্রান্স-ইতালি-ইংল্যান্ড-স্পেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মঞ্চ থেকে সিনেমা: এক অপ্রতিদ্বন্দ্বী যাত্রার নাম হুমায়ুন ফরীদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT