চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে পাচ্ছেন আওয়ামী লীগের টিকিট?

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:২৯ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

ঘনিয়ে আসছে টাঙ্গাইল-৪ উপনির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সে লক্ষে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ১৩ অক্টোবর হবে যাচাই-বাছাই। ২১ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

যত দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে নির্বাচনী আমেজ। এ পর্যন্ত ওই আসনে কৃষক শ্রমিক জনতা লীগ ও একজন সতন্ত্র প্রার্থী নিজেদের প্রার্থীতা ঘোষণা করলেও বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য কোন রাজনৈতিক দল নিজেদের কোন প্রার্থীতা ঘোষণা করেনি। অন্যদিকে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের হাফ ডজনের অধিক দলীয় মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনী মাঠে যতোখানি না সময় ব্যয় করছেন তারচেয়ে বেশি সময় ব্যয় করছেন আওয়ামী লীগের টিকিট পেতে। বিগত ৫ জানুয়ারীসহ অনুষ্ঠিত কয়েকটি নির্বাচনে জনমনে প্রশ্ন থাকায় প্রার্থী এবং সাধারণ মানুষ মনে করছেন আওয়ামী লীগের টিকিট মানেই এমপি। 

গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের পার্লামেন্টারি বোর্ডের অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক টাঙ্গাইল-৪ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ১ ও ২ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ২৫ হাজার টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করবে এবং ৩ অক্টোবর মনোনয়নের আবেদনপত্র একই কার্যালয়ে জমা দিতে হবে। 

আর ৬ অক্টোবর সন্ধ্যা সাতটায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানের পর দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।

টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবদুল লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্যের কারণে ছিটকে পড়েন আওয়ামী লীগের রাজনীতি থেকে। এরপর ১ সেপ্টেম্বর সংসদে আবেগময় এক বক্তৃতা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এর দুই দিনের মাথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওই পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করে।

সেই শূন্য আসনের উপনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে অন্য প্রার্থীদের পাশাপাশি সরকার দলীয় প্রার্থীদের তোড়জোড় আর পদচারনায় মুখরিত হয়ে উঠেছে এ নির্বাচনী এলাকা। 
এদের মধ্যে দীর্ঘদিন ধরে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার (ঠান্ডু), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সহ-সম্পাদক ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সহ-সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক, জনতা ব্যাংক পরিচালক আবু নাসের, টাঙ্গাইল জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমীন এ নির্বাচনী এলাকায় প্রচারনা চালিয়ে আসছে। তবে এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ও কাদেরীয়া বাহিনীর বেসামরিক প্রধান আনোয়ার উল আলম শহীদ ও আব্দুল লতিফ সিদ্দিকীর সহধর্মিণী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীর নাম।

Reneta

আনোয়ারুল আলম শহীদ ও লায়লা সিদ্দিকীর নাম দু’টি এলাকায় চমক সৃষ্টি করলেও রাজনৈতিক বিশ্লেষকগণ এ নাম দু’টিকে চমক হিসেবে দেখছেন না। তারা মনে করছেন কাদের সিদ্দিকীর মতো প্রার্থীকে পরাজিত করতে হলে কাদের সিদ্দিকীর নিজস্ব ভোটে ভাগ বসাতে পারে এমন প্রার্থীর মনোনয়ন দিবে আওয়ামী লীগ। আর এজন্যই উপরের সিগনাল পেয়ে ওই দুই প্রার্থীর নির্বাচনী মাঠে পদচারনা করছেন বলেও মনে করছেন তারা। এছাড়াও ব্যবসায়ী আবুল কাশেম ও শ্রমিক নেতা অ্যাডভোকেট মহসিন সিকদারের নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপ-নির্বাচনটাঙ্গাইলনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT