মেয়েটির চোখের রঙ নীল, কিন্তু মনে প্রতিশোধের আগুন জ্বলে দাউ দাউ করছে। মার্শাল আর্ট, তীর ধনুক চালানো, ঘোড়া চালানো সবকিছুতেই সে পটু। এছাড়াও সে বিশেষ ক্ষমতার অধিকারী। হাতের আঙটির ইশারায় যে কাউকে অজ্ঞান করে দেয়ার ক্ষমতা রাখে। তার মুখে মাস্ক, মুখোশের আড়ালে সে কি হিংস্রতা!
চ্যানেল আইয়ের মেগা টেলিভিশন সিরিজ ‘সাত ভাই চম্পা’র ১৫তম পর্বে এমন বেশভূষায় হাজির হবেন এক নারী। যাকে দেখা যাবে এমন গেট আপে। শুধু তাই নয়, নারী হয়ে এত কিছুতে দক্ষ হওয়ার পরেও তিনি হাঁটলে কোনো শব্দ হয় না, অনেকটা বিড়ালের মতো নিশ্চুপে হেঁটে যান। তার সবকিছুতেই যেন রহস্য বিরাজ করে।
এই নীল চোখের মুখোশধারী নারী রাজ প্রাসাদ আক্রমন করতে আসেন। প্রথমদিনেই ছয়জনকে হত্যা করেন, তিনি অনেকটা সাইলেন্ট কিলার! একে একে গোটা রাজ্য তছনছ করে দেয়ার ফন্দি আঁটেন। রাজ প্রাসাদ ও রাজ্যে সবার মনে একটাই প্রশ্ন কে এই নীল নয়না মুখোশধারী নারী? কি চায় সে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে ও জানতে হলে চোখ রাখতে হবে শুক্রবার রাত ৮ টায় চ্যানেল আইয়ের পর্দায়।
মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’ পরিচালনা করছেন রিপন নাগ। গল্প তৈরি করেছেন রিপন নাগ ও নাজাকাত খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজাকাত খান ও ইমতিয়াজ সজীব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ব্যয়বহুল এই মেগা সিরিয়াল সেট নির্মাণ করতেই খরচ হয়েছে এক কোটি টাকা। প্রায় ৩০০ কলাকুশলী নিয়মিত কাজ করছেন এ মেগা টিভি সিরিজে। যার সূচনা সংগীত করেছে ‘চিরকুট’।
ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল নিবেদিত সাত ভাই চম্পার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন অমিত সিনহা, শানারেই দেবী শানু, দীপা, চৈতি, বৃষ্টি, ঝুমুর, নওশাবা, সুব্রত, মাজহারুল ইসলাম, আহমেদ শরীফ, সাহির আমান চৌধুরী, নাদির খান, হুমায়ূন সাধু প্রমুখ। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে এই মেগা সিরিজটি প্রচারে এসেছে।
সাত ভাই চম্পা’র ১৫তম পর্ব:







