চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেড়েই নিতে হলো ‍মুশফিকের গ্লাভস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে কিপিং করতে দেখা যাবে না বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে। বুধবার রাতে টিম মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। টেস্ট সিরিজে মুশফিক খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে থাকবেন লিটন দাস। বৃহস্পতিবার কলম্বোর মোরাতুয়ায় শ্রীলঙ্কান প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে  দুই দিনের প্রস্তুতি ম্যাচ থেকেই লিটনের হাতে উঠবে কিপিং গ্লাভস। বিসিবি সূত্রে এমন তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক জানিয়েছিলেন, কিপিং কতটা উপভোগ করেন তিনি। দলে অবদান রাখতে প্রয়োজনে বল করতেও রাজী, বলেন এমনটাও। শেষে আবার বলেন, কিপিং করবো কিনা-এটা টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত। তখনই আভাস মিলেছিল! সেটাই সত্যি হতে যাচ্ছে।

ব্যাট হাতে ইনফর্ম মুশফিক যেন নির্ভার হয়ে আরেকটু ওপরে নেমে খেলতে পারেন সে ব্যবস্থাই করে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। ছয় থেকে প্রমোশন নিয়ে চারে ব্যাট করবেন মুশফিক। বিশ্বের বড় বড় উইকেটকিপাররা ক্যারিয়ারের শেষ দিকে এসে কিপিং ছেড়ে ব্যাটিংয়ে বেশি মনযোগী হয়ে সফলতা দেখেছেন। উইকেটকিপার-ব্যাটসম্যান থাকার সময় কুমার সাঙ্গাকারার রানের গড় ছিল ৩৮, কিপিং ছাড়ার পর তা ৬০! আরও উদাহরণ রয়েছে এমন। সেরা ব্যাটিং সার্ভিস পেতে তাই একরকম কেড়েই নিতে হয়েছে মুশফিকের গ্লাভস। অধিনায়কত্ব, ব্যাটিং ও কিপিং একসাথে চালিয়ে যাওয়া কঠিন ভেবেই এমন সিদ্ধান্ত ম্যানেজমেন্টের।

ক্যারিয়ারের ৫২ টেস্টের ৪৭টিতে বাংলাদেশ দলের মূল উইকেটকিপার ছিলেন মুশফিক। চোটের কারণে কয়েকবার বিকল্প উইকেটকিপার খুঁজতে হয়েছে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে প্রথম ও শেষবার কিপিং করেন লিটন দাস। কিপিং তো বটেই ব্যাট হাতেও লিটন ভালো করেন ওই ম্যাচে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সাতে নেমে ৪৫ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষেও সাত নম্বরেই নামবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকলিটন দাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুরের পীরগঞ্জে বাস উল্টে নিহত ৩

পরবর্তী

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির শীর্ষ নেতা নিহত

পরবর্তী
ইউপিডিএফ-বন্দুকযুদ্ধ-রাঙ্গামাটিতে ইউপিডিএফের দু’পক্ষের বন্দুকযুদ্ধ

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির শীর্ষ নেতা নিহত

ফ্রান্সে নির্বাচন: সমর্থন হারাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী ফিলন

সর্বশেষ

জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT