চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরালায় বন্যা: লাভ ছাড়াই নিত্যপণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
কেরালা-বন্যা

ভারতের কেরালা অঙ্গরাজ্যে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে। এ অবস্থায় বন্যার্তদের সাধ্যমতো সহায়তায় এগিয়ে এসেছে সবাই। কম খরচে বন্যার্তরা যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারে, সেজন্য ব্যবসায়ী ও দোকানদাররা নিজের লাভ ছেড়ে কেনা দামে জিনিসপত্র বিক্রি করছেন।

বাংলাদেশে বন্যা শুরু হতে না হতেই যেখানে সবকিছুর দাম আকাশছোঁয়া হয়ে যায়, সেখানে ভারতে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন অনেকে।

বন্যায় মাছ ধরা বন্ধ রয়েছে। তাই স্থানীয় জেলেরা নিজ উদ্যোগেই মাছ ধরার নৌকা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারকাজে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টারে করে প্লাবিত ফসলের মাঠ ও গ্রামের পর গ্রাম পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে ৫শ’ কোটি রুপি কেন্দ্রীয় সহায়তা দেয়ার কথা দিয়েছেন। এছাড়া উদ্ধার অভিযান তরান্বিত করতে আরও বেশি হেলিকপ্টার ও নৌকাসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ান এবারের বন্যাকে কেরালার ইতিহাসে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা উল্লেখ করে বলেছেন, তাৎক্ষণিক সহায়তার জন্য এখন অন্তত ২ হাজার কোটি রুপি দরকার।কেরালা-বন্যা

পুরো মৌসুম জুড়েই তীব্র বৃষ্টিপাতের মুখে পুরো কেরালা রাজ্য। বৃষ্টির তোড়ে বিভিন্ন স্থানে বন্যার পানি জমতে শুরু করে। গত ৮ আগস্ট থেকে বৃষ্টি ভয়াবহ আকার ধারণ করলে বন্যার পানি হঠাৎই খুব বেশি বেড়ে যায়। ৯ আগস্ট পুরো রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়।

Reneta

বন্যায় ৮ আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ১৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এ নিয়ে পুরো বর্ষা মৌসুমে বন্যায় মৃতের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে। ৬ লাখেরও বেশি মানুষকে তিন সহস্রাধিক আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

টানা বৃষ্টিপাতের মাঝে হেলিকপ্টার ও নৌকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে হাজারো সেনাসহ অসংখ্য উদ্ধারকর্মী। শনিবার বৃষ্টি আরও বেড়ে যাওয়ায় উদ্ধারকাজ বেশ ব্যাহত হয়।

তবে রোববার সকাল থেকে বৃষ্টি কিছুটা হালকা হয়ে আসায় দ্বিগুণ গতিতে চালানো হচ্ছে উদ্ধারচেষ্টা। আবহাওয়া একটু ভালো হওয়ায় অবশেষে রোববার রেড অ্যালার্ট তুলে নিয়েছে আবহাওয়া অফিস। সোমবার থেকে আর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।কেরালা-বন্যা

এর আগে কেরালার শুধু চেন্নাইয়ে বন্যা হলেও কেন্দ্রীয় সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা করেছিল। কিন্তু এবার পুরো কেরালা রাজ্য পানির নিচে যাওয়ার পরও সরকার একে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

কংগ্রেস প্রধান রাহুল গান্ধি এক টুইটবার্তায় বলেছেন, কেরালার সহায়তা তহবিলে প্রধানমন্ত্রীর ৫শ’ কোটি রুপি দেয়ার সিদ্ধান্ত অবশ্যই খুব ভালো উদ্যোগ। কিন্তু এটি প্রয়োজনের ধারেকাছেও নেই।

তাই নরেন্দ্র মোদি বরাবর তিনি অনুরোধ জানিয়েছেন এই বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা দিয়ে আরও জোরদার ব্যবস্থা নিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেরালাকেরালা-বন্যাবন্যাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT