চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমিক্যাল গুদাম উচ্ছেদে বাধা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা মেয়রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের মেয়র সাঈদ খোকন বলেছেন, জিরো টলারেন্স নিয়ে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুরান ঢাকা থেকে #কেমিক্যাল গুদাম উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, উচ্ছেদ অভিযানের সময় বিএনপির একজন নেতার উস্কানিতে বকশী বাজারে বাধার মুখে পড়ে সরকার গঠিত টাস্কফোর্স। তবে এখন তাদের ভুল বোঝাবুঝি নিরসন হয়েছে।

মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে শনিবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে বকশী বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান পুনরায় শুরু হয়েছে।

এর আগে গুদাম ও বাড়ির মালিকদের বাধার কারণে অভিযান স্থগিত করা হয়। পরে মেয়র এ খবর শুনে নিজেই অভিযান পরিচালনার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি যাব, কে বাধা দেবে আমি দেখব।’

টাস্কফোর্সের অভিযানে বাধার বিষয়ে নগরভবনে সংবাদ সম্মেলন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা করেনি।’

‘‘আমরা গুদাম সরানোর জন্য সময় দিয়েছি। তাদের সঙ্গে কথাবার্তাও বলেছি। কিন্তু ব্যবসায়ীরা কথা শোনেননি।’’

Reneta

পুরান ঢাকায় কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান বিষয়ে সাঈদ খোকন বলেন, জিরো টলারেন্স নিয়ে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত রাখবে নগর কর্তৃপক্ষ।

পূর্বঘোষিত সময় অনুযায়ী ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি দল বকশীবাজারে অভিযানে যায়। অভিযান পরিচালনাকারী টিম এ সময় বেশকয়েকটি রাসায়নিকের গুদাম চিহ্নিত করে ভবনগুলোয় গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়। কিন্তু এতে বাধা দেয় স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের বাধার মুখে অভিযান না চালিয়ে চলে আসেন টাস্কফোর্সের সদস্যরা।

এরআগে চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানীর পর ২৮ ফেব্রুয়ারির মধ্যে চকবাজার থেকে সকল ধরনের কেমিক্যাল গোডাইন অন্যত্র সরিয়ে নেয়ার জন্য মাইকিং করেছিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

২৮ ফেব্রুয়ারির পর চকবাজার এলাকায় আর কাউকে কেমিক্যাল ব্যবসা করতে দেয়া হবে না- এমন ধরণের প্রচার প্রচারণা চালানো হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিরো টলারেন্সমেয়র সাঈদ খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT