চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হল বাংলাদেশের প্রথম অনুশীলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের কন্ডিশনে বাতাসের গতিবিধি বোঝা সবসময়ই দুষ্কর সফরকারী দলের জন্য। যা নিয়ে সতর্ক বাংলাদেশ। বাতাসে বলের মুভমেন্ট পরিবর্তন হতে পারে। ফসকাতে পারে ক্যাচ। সে ভাবনায় নিউজিল্যান্ডে টাইগারদের প্রথম দিনের অনুশীলনে গুরুত্ব পেয়েছে ক্যাচিং।

সাত দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবারই প্রথম অনুশীলন করেছে টিম টাইগার্স। ২০ সদস্যের দল তিনটি ভাগে করেছে ব্যাট-বলের অনুশীলন। পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রথমদিনের অভিজ্ঞতা বর্ণনা করলেন এভাবে।

‘আজকে অনুশীলনে আমরা সবার আগে ফিল্ডিংটা নিয়ে কাজ করেছি, শর্ট ক্যাচ এবং হাই ক্যাচ নিয়ে। কারণ এখানে আবহাওয়া এবং বাতাসের একটা ব্যাপার থাকে, এটা মানিয়ে নেয়ার জন্য ক্যাচিং করা।’

Banglabid

‘এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করি। শেষে একটু ফিটনেস অনুশীলন করি, যেহেতু আমরা সাত দিন ফিটনেস খুব বেশি করতে পারিনি। ট্রেইনারের নির্দেশনা অনুযায়ী আমরা রানিংটা করলাম। আরও যতদিন সময় পাবো, ছোট ছোট গ্রুপে ট্রেনিং করে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করব।’

২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে কিউইদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ। দুটি সংস্করণেই এবার প্রাপ্তির খাতায় জয় দেখতে চান সাইফউদ্দিন।

তাসমান পাড় থেকে খালি হাতে ফিরতে চান না টাইগার পেস-অলরাউন্ডার। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের অধরা জয়ের গ্লানিকর ইতিহাস মুছে সাফল্যের পথে পা বাড়াতে চান সাইফউদ্দিন।

Reneta

‘প্রত্যাশা অবশ্যই থাকবে, কারণ ওয়ানডেতে আমরা অনেক ভালো টিম। যদি সবাই ভালো খেলতে পারি, দিনটা যদি আমাদের হয়, অবশ্যই রেজাল্ট পক্ষে কথা বলবে।’

‘পাশাপাশি টি-টুয়েন্টিও আছে। যেহেতু এরআগে আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, চেষ্টা থাকবে এ সিরিজ থেকে কিছু নিয়ে যেন দেশে যেতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT