চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হবেন নতুন অ্যাটর্নি জেনারেল?

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১২:২০ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২০
মতামত
A A

আমাদের সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। যিনি দেশের যে কোনো আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেয়ার অধিকার রাখেন। এছাড়াও বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে ‘সেতুবন্ধনকারী’ ব্যক্তি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। দূরদৃষ্টি দিয়ে দেখলে এটা অনস্বীকার্য যে, একজন অ্যাটর্নি জেনারেল প্রকারান্তে রাষ্ট্রের তিন অঙ্গের (বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা) মধ্যে যোগাযোগ রক্ষাকারী। যিনি ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমের ১৫ নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি।

প্রায় এক যুগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্ব পালন করা মাহবুবে আলমের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেলের গুরুত্বপূর্ণ পদটি এখন শূন্য। এমন বাস্তবতায় কে হচ্ছেন রাষ্ট্রের পরবর্তী তথা ১৬ তম অ্যাটর্নি জেনারেল? আইন-আদালত অঙ্গনে এ নিয়ে কৌতুহল-আগ্রহ তৈরি হয়েছে। তবে এই কৌতুহল হয়তো দীর্ঘস্থায়ী হবে না। কারণ, কিছুদিনের মধ্যেই নিয়োগ পাবেন রাষ্ট্রের ১৬ তম অ্যাটর্নি জেনারেল।

সেক্ষেত্রে আমার মনে একটি নতুন প্রশ্ন জাগছে। আর সে প্রশ্নটি হচ্ছে, কেমন হবেন নতুন অ্যাটর্নি জেনারেল? কারণ, প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কিছু ইতিবাচক দৃষ্টান্ত এমন প্রশ্নের প্রাসঙ্গিকতা তৈরি করছে। ব্যক্তি মাহবুবে আলমের বিনয়ী আচরণ, প্রজ্ঞা, আইনী মেধা কিংবা অসহায় মানুষকে সহযোগীতার দৃষ্টান্তগুলো ছিল অতুলনীয়।

যদিও এসবের মাঝেও বিভিন্ন সময় রাজনৈতিক, বিচারিক ও পারিপার্শ্বিক নানা ইস্যুতে তাকে বিরোধীপক্ষের তীর্যক সমালোচনা শুনতে হয়েছে। তবু নিজের পেশাদারিত্বে তথা আদালতে শুনানির সময় তিনি কাউকে ছাড় দিতেন না। এর বাইরে আদালত অঙ্গনের যে কোনো ধরনের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ছিলেন সদা সোচ্চার।

Reneta

একজন গণমাধ্যম কর্মী হিসেবে পেশাগত দৃষ্টিকোণ থেকে প্রয়াত মাহবুবে আলমের যে বিষয়টিকে বিশেষ ভাবে স্মরণ করার তা হচ্ছে, ‘এক্সেস টু ইনফরমেশন।’ বিশেষ করে সুপ্রিম কোর্ট বিটে কাজ করা সাংবাদিকদের আইন-আদালত কেন্দ্রিক তথ্য প্রদানের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম ছিলেন উদার। তথ্যের প্রয়জনে গভীর রাতে ফোন দিলেও তিনি কখনো বিরক্তি প্রকাশ করতেন না। আইনের ব্যাখ্যা কিংবা প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিয়ে দিতেন।

এক কথায় সাংবাদিকদের তিনি প্রতিপক্ষ নয়, ভাবতেন সহযোদ্ধা। এমন গুণ সাবেক অনেক অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রেই লক্ষণীয় ছিল না বলে জানান জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাই উচ্চ আদালত কেন্দ্রিক সাংবাদিকতায় অবাধ তথ্য প্রাপ্তির ক্ষেত্রে প্রয়াত মাহাবুবে আলম আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। রবীন্দ্রভক্ত এ মানুষটিকে স্মরণে রেখেই মনে প্রশ্ন; কেমন হবেন নতুন অ্যাটর্নি জেনারেল?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটর্নি জেনারেলআইনজীবীআদালতবিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT