চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন রানী এলিজাবেথ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A
করোনা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা করেছিলেন রানী এলিজাবেথ। বরিস জনসনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তারপরেই সবার দুশ্চিন্তা রানীকে নিয়ে। কেমন আছেন তিনি?

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ভালো আছেন। প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, গত ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে রানীর সর্বশেষ দেখা হয়। তারপর থেকে সুস্থতার জন্য দেওয়া সব ধরনের পরামর্শ পালন করছেন রানী।

৯৩ বছর বয়সী রানী বর্তমানে লন্ডনে তার বাড়ি উইন্ডসর ক্যাসেলে আছেন, ৯৮ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে। সঙ্গে আছে অল্প কিছু কর্মীও।

রানী গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার নিয়মিত সাপ্তাহিক মিটিং করেন টেলিফোনে। এই সপ্তাহের শুরুর দিকে জানা যায়, রাজার ছেলে এবং রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও তার লক্ষণগুলো খুবই মৃদু এবং স্কটল্যান্ডে তার বাড়িতে তিনি মোটামুটি ভালোই আছেন বলে জানিয়েছে তার অফিস।

আক্রান্ত হওয়ার খুব কম সময় আগে মার্চের ১২ তারিখে চার্লসের সঙ্গে রানীর সর্বশেষ দেখা হয় বলে জানিয়েছে প্যালেসের মুখপাত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসপ্রধানমন্ত্রীবরিস জনসনব্রিটিশব্রিটিশ রাজপরিবাররানী দ্বিতীয় এলিজাবেথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT