চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পর্দার পেছনের কাজ নিয়ে ব্যস্ত আছি’

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১০:৩৫ পূর্বাহ্ন ১২, জুলাই ২০১৭
বিনোদন
A A
আফসানা মিমি

আফসানা মিমি

মিষ্টি হাসিতে পর্দা মাতিয়ে রাখা আফসানা মিমি অনেক দিন ধরেই পর্দায় বেশ অনিয়মিত। তবে পর্দার পেছনে তার ব্যস্ততার যেন শেষ নেই। কারণ পর্দায় অনুপস্থিতির পুরো সময়টাই তিনি কাটিয়েছেন নাটকের পরিচালনা আর প্রযোজনায়। গতকাল মঙ্গলবার বিকালে চ্যানেল আই ভবনে কথা হলো তার সঙ্গে। ব্যস্ত সময় আর সামনের পরিকল্পনার গল্প শোনালেন চ্যানেল আই অনলাইনকে।

কেমন আছেন?

ভালো আছি, ভীষণ ভালো।

অনেক দিন আপনাকে পর্দায় দেখা যায়নি।

হ্যাঁ। পর্দার পেছনের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। তবে এবার ঈদে আমি পর্দায় উপস্থিত ছিলাম। একটি টেলিফিল্ম ও দুটি নাটকে অভিনয় করেছি।

নির্দেশনায় কেমন স্বাচ্ছদ্য বোধ করছেন?

Reneta

ভালো লাগছে। কিন্তু মাঝে মাঝে যেন হাঁপিয়ে যাই। যখন নিজের মতো কাজ করতে পারি না। টাইট বাজেট এবং বিভিন্ন ধাপ পেরিয়ে দর্শকদের সামনে উপস্থাপন, সব মিলিয়ে  আসলে হাঁপিয়ে যাওয়ার মতোই অবস্থা হয়।

সম্প্রতি আপনি একটি টেলিছবির কাজ করেছেন। 

হ্যাঁ। সেটার নাম ‘রূপকথা নয়’। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উন্নয়ন উদ্যেগে প্রান্তিক পর্যায়ে মানুষের যে সাফল্য, সেই সাফল্য নিয়েই টেলিছবির গল্প। এখানে সরকারের উদ্যেগগুলো নিয়ে নানা বার্তা দেওয়া হয়েছে।

টেলিছবিটা শুধুই ম্যাসেজ নির্ভর?

না। আসলে এটা একটা পূর্ণাঙ্গ টেলিছবি। যেটাতে গল্পের ফাঁকে ফাঁকে বার্তা দেওয়া হয়েছে। ৮০ মিনিটের এই টেলিছবিতে বোরিং হওয়ার কোনো সুযোগ নেই।

আফসানা মিমি
আফসানা মিমি

আপনার স্কুলের কথা বলুন।

আমার দুটি স্কুল রয়েছে। একটি বড়দের জন্য ‘বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি’ অন্যটি ছোটদের জন্য ‘ইচ্ছে তলা’। এছাড়া আমার ‘গ্রিন স্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান এবং ‘ড়’ নামে বিজ্ঞাপন প্রতিষ্ঠানও রয়েছে।

পর্দার দিনগুলোকে মিস করেন?

ভীষণ মিস করি। সেই ১৯৯২-২০০২ টানা কাজ করেছি। মিস তো করিই।

পর্দায় আবার নিয়মিত হওয়ার সম্ভাবনা আছে?

পর্দায় আবার কাজ করব। তার জন্য নিজেকে প্রস্তুত করছি।

ধন্যবাদ আপনাকে।

আপনাকে এবং চ্যানেল আই অনলাইনকেও ধন্যবাদ।

ছবি: সাকিব-উল -ইসলাম

Jui  Banner Campaign
ট্যাগ: আফসানা মিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT