চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ২৫ ডিসেম্বর বিটিভি’র যাত্রা শুরু?

তানভীর আশিক তানভীর আশিক
৫:১৫ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

প্রশ্নটি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। সোমবার সকালে বিটিভি’র ৫৪ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে যারা ৫৩ বছর ধরে বাংলাদেশ টেলিভিশনকে জড়িয়ে ছিলেন তাদের ধন্যবাদ জানান। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষদের তিনি শুভেচ্ছা জানান। এরপর প্রশ্ন রেখে বলেন: আমি চিন্তা করছিলাম, পাকিস্তানীরা খ্রিস্টানদের এই বড়দিনকে কেন টেলিভিশনের যাত্রা শুরুর দিন হিসেবে বেছে নিলো?

তথ্যমন্ত্রীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমি যতদূর জানি, তৎকালীন পাকিস্তান টেলিভিশন ছিলো জাপানের এনইসি প্রজেক্ট। প্রজেক্টের শর্ত অনুযায়ী ২৫ ডিসেম্বর ছিল টেলিভিশনের যাত্রা শুরু করার শেষ কাজের দিন। আর তখন ২৫ ডিসেম্বর পাকিস্তান সরকারের ছুটির দিন ছিল না। সেই সময়ের মধ্যে টেলিভিশনটা যদি উদ্বোধন করা যায় ঢাকায়, তাহলে এই প্রজেক্টটা শুরু করা যাবে। তাই জামিল চৌধুরী সাহেব বাধ্য হয়েই ২৫ ডিসেম্বর টেলিভিশনের সম্প্রচার শুরু করেন।’

সোমবার সকালে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে বিটিভির ৫৩ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাদী মোহাম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। গানের পাশাপাশি টেলিভিশনে শুরু থেকে কাজ করা শিল্পী ও কলাকূশলীরা স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ, নারী উদ্যোক্তা কণা রেজাসহ বিশিষ্টজনেরা।

ট্যাগ: চ্যানেল আইতথ্যমন্ত্রীবাংলাদেশ টেলিভিশনবিটিভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের প্রথম ছয় লেন উড়ালসেতুর উদ্বোধন ৪ জানুয়ারি

পরবর্তী

সাফল্যের শীর্ষে দেশী এবং  যৌথ প্রযোজনার দুই ছবি

পরবর্তী

সাফল্যের শীর্ষে দেশী এবং  যৌথ প্রযোজনার দুই ছবি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় ‘গুপ্তচরের’ সঙ্গে পরিবারের সাক্ষাৎ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT