চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন জিততে পারলো না বাংলাদেশ?

রেজাউল করিম রেজাউল করিম
১২:৩৫ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যন্ডের বিপক্ষে জিততে জিততেও শেষ পর্যন্ত প্রথম টেস্ট জয়টা হাতছাড়া হলো বাংলাদেশের। চট্টগ্রামে টেস্টের পঞ্চম তথা শেষ দিনে বাংলাদেশের হৃদয় ভেঙে দিয়ে ২২ রানে ম্যাচ জেতে ইংলিশরা। উভয়পক্ষই লড়াকু ক্রিকেট খেলেছে। তবে শেষ দিকের হিসাব-নিকাষে জয়ের পাল্লাটা বাংলাদেশের দিকেই ঝুঁকে ছিল। কিন্তু তারপরও কেন জিততে পারলো না বাংলাদেশ?

বাংলাদেশের হারের কারণগুলোর মধ্যে প্রথম ইনিংসের ব্যাটিং অনেকাংশে দায়ী। ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করার পর ব্যাট হাতে প্রথম দিকে ভাল শুরুর পরও লিড নিতে না পারা। ইংলিশ ইনিংসের জবাবে বাংলাদেশ ৫ উইকেটে ২২১ রান থেকে ২৪৮ রানেই অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাওয়া ৪৫ রানের লিডটা পরে বাংলাদেশের জন্য বড় বোঝাই হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিমও আফসোস করে সে কথা বলেছেন। তিনি বলেন, প্রথম ইনিংসে যদি আমরা ২৯০ রানও করতে পারতাম তাহলে আমাদের টার্গেটটা অনেক কম হতো।

Banglabid

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের অনেকেই নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেননি। টেস্ট ম্যাচের মেজাজে ব্যাট না করে বরং অতিরিক্ত আগ্রাসন দেখাতে গিয়ে উইকেট থ্রো করে ফিরেছেন। তৃতীয় দিনের শুরুতে সাকিব আল হাসান ওয়ানডের মনোভাব নিয়ে ব্যাট করতে নেমে দিনের দ্বিতীয় বলে উইকেট ছেড়ে বেরিয়ে স্ট্যাম্পড হয়ে ফিরেছেন।

শুধু প্রথম ইনিংসে নয়, দ্বিতীয় ইনিংসেও পর্যাপ্ত সময় থাকার পর ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছেন ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের শেষ পাঁচ উইকেট আউট হয়েছিল ২৭ রানে। দ্বিতীয় ইনিংসেও তার খুব বেশি উন্নতি চোখে পড়লো না। এবার শেষ পাঁচ উইকেট পড়লো ৩৬ রানে।

বাংলাদেশের হারের পেছনে উইকেটের ভূমিকাও ছিল। টেস্টের দ্বিতীয় দিন থেকেই পিচ ভেঙে ধুলো উড়ছিল। এই উইকেটে বাংলাদেশের স্পিনাররা সুবিধা পেয়েছে, কিন্তু চতুর্থ ইনিংস ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে, যেটা ব্যাটসম্যানদের জন্য কষ্টকর ছিল।

Reneta

এমনিতেই চতুর্থ দিনে যেকোন পিচে ব্যাট করা কঠিন। সেখানে এই রকম ভাঙা পিচে কাজটা আরো বেশি কঠিন হয়েছে। পিচ ভেঙে যাওয়ায় ইংলিশ স্পিনাররা যেমন সুবিধা পেয়েছেন, তেমনি পেসাররাও এক ধরনের সুবিধা পেয়েছেন। স্পিনারদের বল বাড়তি ঘূর্ণির পাশাপাশি পেসারদের বল পিচে পড়ে স্লো হওয়ায়  ব্যাটে আসতে অনেক দেরি হয়েছে। যার কারণে বল ব্যাটে না লেগে প্যাডে লেগেছে। বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যান এলবিডব্লিউর শিকার হয়েছেন।

এলবিডব্লিউ’র নতুন নিয়মও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে প্রভাব ফেলেছে।  এলবিডব্লিউ’র নতুন নিয়ম চালু হয়েছে এই মাসেই। আগের ডিআরএস নিয়মে এলবিডব্লিউর জন্য বলের প্রায় পুরো অংশ প্যাডে আঘাত হানতে হতো এবং বল মিডল স্ট্যাম্পে থাকতে হতো। কিন্তু নতুন নিয়মে বলের অর্ধেক বা তার বেশি অংশ প্যাডে লাগলে এবং সেই বল তিনটির যেকোন একটি স্ট্যাম্প বরাবর থাকলেই ব্যাটসম্যান আউট হবেন।

চট্টগ্রাম টেস্টে এরকম অনেকগুলো সিদ্ধান্ত বাংলাদেশের বেলায় ঘটেছে। আর পুরো ম্যাচে ৪০টি উইকেটের রেকর্ড ২৬টি আউটের সিদ্ধান্ত হয়েছে ডিআরএসে। এই ২৬টির ২৫টি রিভিউ নিয়েছে ইংল্যান্ড। এই নতুন রিভিউ আসলে ম্যাচের ফলাফল ঠিক করে দিয়েছে।

বাংলাদেশের হারের পেছনে আরেকটি বড় কারণ টেস্ট খেলায় দীর্ঘ বিরতি। ১৫ মাসের লম্বা সময় পর টেস্ট খেললো বাংলাদেশ। এই সময়ের মধ্যে ইংল্যান্ড খেলেছে ২৬টি টেস্ট। এই লম্বা বিরতি দুই দলের বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানদের মেজাজ মর্জিতে বিশাল ফারাক এনে দিয়েছে।

এ নিয়ে মুশফিক বলেন, ২ উইকেট হাতে নিয়ে ৩৩ রান দরকার ছিল। সম্ভবত এটা আমাদের পক্ষে ছিল না। তবে ১৫ মাস পর মাঠে নেমে ছেলেরা যেভাবে লড়াই করেছে তাতে আমি গর্বিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেটচট্টগ্রাম টেস্টবাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

“একে ধরিয়ে দিন”

পরবর্তী

ফুটবল হেডে মস্তিষ্কে ক্ষতি!

পরবর্তী

ফুটবল হেডে মস্তিষ্কে ক্ষতি!

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে উৎসবের আমেজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT