চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন কমে যাচ্ছে সঞ্চয়পত্র বিক্রি?

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৫:০১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

চলতি (২০১৯-২০) অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রিতে ভাটা থামছে না। অর্থবছরের প্রথম ৩ মাসে উল্লেখযোগ্য হারে কমেছে সঞ্চয়পত্র বিক্রি। এই অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে সঞ্চয়পত্র নিট বিক্রি হয়েছে মাত্র ৯৮৫ কোটি ৭১ লাখ টাকা। তার আগের মাস আগস্টে নিট বিক্রি হয়েছিল ১ হাজার ৪৯৯ কোটি ৩৭ লাখ টাকা।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ক্রমান্বয়ে প্রতি মাসেই কমছে সঞ্চয়পত্র বিক্রি। জুলাই মাসে নিট বিক্রি হয় ২ হাজার ১৬০ কোটি টাকা। আগস্টে বিক্রি হয় ১ হাজার ৪৯৯ কোটি ৩৭ লাখ টাকা। অথচ গত অর্থবছরের শেষ মাস জুনে বিক্রি হয় ৩ হাজার ২০৮ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, উৎসে করারোপের কড়াকড়িই সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ার পেছনে প্রধান কারণ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আগে ধনী ব্যক্তিরা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নামে শত শত কোটি টাকা রেখে দিত। কিন্তু এখন প্রযুক্তির প্রসারের ফলে এই সুযোগ কমে গেছে। কারণ সব ব্যাংক এখন প্রযুক্তির আওতায়।

এছাড়া এখন টিআইএন ধারীরা ছাড়া কেউ সঞ্চয়পত্র কিনতে পারে না। এই দুটি কারণে বিক্রি কমেছে এবং কমাটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, কেউ কেউ হয়তো সঞ্চয়পত্র কিনতে চাইলেও পারেন না। কারণ তাদের টিআইএন সনদপত্র নাই। টিআইএন সংগ্রহ করা অনেকেই ঝামেলা মনে করেন।

তিনি বলেন, এছাড়াও আগে অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে সঞ্চয়পত্র কিনতেন। কিন্তু এখন সঞ্চয়পত্রেও আগের মত লাভ হয় না। ব্যাংকে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে গেছে। এ কারণে সঞ্চয়পত্র বিক্রি কমেছে।

সাবেক তত্ত্ববধায়ক সরকরের অর্থ উপদেষ্টা এ বি মির্জা আজিজুল ইসলাম

সরকার চলতি অর্থবছরে সঞ্চয়পত্রে উৎসে কর বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। অর্থাৎ ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের সুদের ওপর উৎসে কর ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করা হয়। এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়। সঞ্চয়পত্রের সব লেনদেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হচ্ছে ক্রেতাদের।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে মোট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৬ হাজার ১১৫ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে আগের কেনা সঞ্চয়পত্রের মূল ও সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছে ৫ হাজার ১২৯ কোটি ৮৮ লাখ টাকা। সুদ বাবদ পরিশোধ করা হয় ২ হাজার ৬৭৭ কোটি ৬৫ লাখ টাকা। সঞ্চয়পত্র নিট বিক্রি হয় ৯৮৫ কোটি ৭১ লাখ টাকা।

হালানাগাদ তথ্যে দেখা যায়, ৩ মাসে মোট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ১৭ হাজার ৪২১ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে আগের কেনা সঞ্চয়পত্রের মূল ও সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছে ১২ হাজার ৭২৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সুদ বাবদ ব্যয় হয়েছে ৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকা। সঞ্চয়পত্র নিট বিক্রি হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৭ লাখ টাকা।

ট্যাগ: টিআইএনমির্জ্জা আজিজুল ইসলামসঞ্চয়পত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীদের উদ্যোগে প্লাস্টিকের বোতল দিয়ে যাত্রী ছাউনি

পরবর্তী

নিউইয়র্কে বাংলাদেশি তারকাদের মেলা

পরবর্তী

নিউইয়র্কে বাংলাদেশি তারকাদের মেলা

লিটনের ‘কনকাশন’ বদলি মিরাজ

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT