চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন একই হোটেলে বার্সা-পিএসজি’র প্রেসিডেন্ট?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মাদ্রিদে শুক্রবার জড়ো হয়েছিলেন ইউরোপের নামজাদা ক্লাবের প্রেসিডেন্টরা। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের মিটিংয়ের জন্য স্প্যানিশ রাজধানীতে এক হয়েছিলেন তারা। কিন্তু খটকা লাগে দুজনের একটি ছবি নিয়ে। একই হোটেল থেকে বের হওয়ার সময় ক্যামেরায় ধরা পড়েন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ ও পিএসজির নাসের আল খেলাইফি।

কিন্তু কেন? স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস বলছে, বার্সার টার্গেট পিএসজির আদ্রিয়ান রাবিওতঁ ও উসমান ডেম্বেলের বিষয়ে আলোচনা করতেই আলাদা করে এক হয়েছিলেন তারা। ডেম্বেলের প্রতি আবার আগ্রহ আছে পিএসজির।

মিটিং হয়ে থাকলে তার পরিস্থিতি এখন কী? পত্রিকাটি বলছে, মিডফিল্ডের জন্য বার্সেলোনার অন্যতম সেরা পছন্দ রাবিওতঁ। তার প্রতি নজর আছে জুভেন্টাসেরও। ইতালিয়ান লিগের দলবদলের বাজারে শেষ দিনে মাদ্রিদে জুভ প্রেসিডেন্টর উপস্থিতিও তাই কৌতূহল বাড়িয়েছে।

যদিও রাবিওতঁকে সই করানো বার্সার জন্য ‘অসম্ভব’ মনে করছেন অনেকে। কারণ কাতালানদের প্রস্তাব আগেই ফেরত দিয়েছে প্যারিস সাঁ সাঁ। যে কারণে মিডফিল্ড শক্তিশালী করতে ব্রাজিলের আর্থার ও চিলির আর্তুরো ভিদালকে সই করিয়েছে বার্সা।

কিন্তু বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে এখনো দলে রাবিওতঁকে চাইছেন। দলবদলের বাজারে সঙ্গে পরিচিত জনরা বলছেন, বার্সার ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন রাবিওতঁ। আর সে কারণেই পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেননি ২৩ বছরের ফরাসি মিডফিল্ডার। ২০১৯-ই তার চুক্তি মেয়াদ শেষ হবে। পিএসজি এরই মধ্যে রাবিওতঁকে হুমকি দিয়ে বলেছে, ক্লাবের সঙ্গে চুক্তি মেয়াদ না বাড়ালে পুরো মৌসুমে খেলতে পারবেন না তিনি। তবে এখনো পর্যন্ত নিজের মত পাল্টাননি তিনি।

একই সময়ে বার্সার ডেম্বেলের সঙ্গে যোগাযোগ করছে পিএসজি। তার গোলেই সপ্তাহখানেক আগে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সা। বিশ্বকাপজয়ী ফরাসি এই উইংগারকে ১০৫ মিলিয়ন (মোট খরচ ১৪৫ মিলিয়ন ইউরো) ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সই করিয়েছিল বার্সা। নেইমারের বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছিল তাকে।

Reneta

কিন্তু প্রথম মৌসুমে আশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়েন তিনি। ফিরে ক্লাবের হয়ে সবমিলিয়ে মাত্র ২৪টি ম্যাচ খেলতে পারেন। এই সময়ে ৯টি অ্যাসিস্টের সঙ্গে গোল করেন মাত্র ৪টি।

গত সপ্তাহেই এএসকে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছিল, ডেম্বেলেকে তারা ছাড়তে রাজি হলে হয়তো তাদের প্রস্তাবে সাড়া দেবে পিএসজি। বার্তেমেউ-নাসের মিটিংয়ের এজেন্ডা তাই রাবিওতঁ-ডেম্বেলে অদল-বদল প্রসঙ্গই বলে জানাচ্ছে মিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT