চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন আড়ালে অমৃতা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

অনেকদিন ধরে আলোচনায় নেই চিত্রনায়িকা অমৃতা খান। নতুন কাজের খোঁজ খবরও নেই তার। এর আগে একাধিকবার নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছিলেন। বছর খানেক ধরে কোনো ধরনের খবরেই নেই অমৃতা। তাহলে কী করছেন তিনি?

জানতে চাইলে এই নায়িকার মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি। পরে অমৃতার মা দিলারা ইসলাম কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। জানান, কেন আড়ালে অমৃতা।

অমৃতার মা বলেন, জানুয়ারিতে অমৃতার ‘এ লেভেল’ পরীক্ষা ছিল, শেষ হয়েছে। আগামী মে মাসে আবার পরীক্ষা রয়েছে। পরীক্ষা শেষ না হলে সে কোনো কাজ করবে না। পুরো সময়টা সে লেখাপড়ায় মনোযোগ দিয়েছে। দু’বেলা কোচিং করছে।

২০১৫ সালে অমৃতা অভিনীত প্রথম ছবি ‘গেম’ মুক্তি পেয়েছিল। এরপর ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ও ‘পাগলা দিওয়ানা’ নামের দুই ছবি মুক্তি পায় ২০১৬ সালে। এই ছবিতে সাফল্য তো পাননি, উল্টো অভিযোগ তুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, তাকে যেভাবে উপস্থাপন করার কথা ছিল, সেভাবে দর্শকরা ছবিতে দেখা পায়নি।

অমৃতা অভিনীত টার্গেট ও ময়না পাখির সংসার নামের দুইটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। গেল বছরই জানানো হয়েছিল, দুই ছবির কাজ শেষ। কিন্তু বছর গড়িয়ে গেলেও ছবি আর মুক্তির দেখা মেলেনি।

এ নিয়ে অবশ্য অমৃতার কোনো আক্ষেপ নেই বলে জানান তার মা দিলারা ইসলাম। বলেন, ছবির কাজ শেষ হয়েছে। কবে মুক্তি পাবে এটা পরিচালক-প্রযোজক ভালো বলতে পারবেন। ওর কাজের কথা ছিল, শেষ করেছে।

এছাড়া ২০১৭ সালের শুরুতেই মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় ‘এক কোটি টাকা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অমৃতা। ওই ছবির মহরতও হয়েছিল ঢাকধোল পিটিয়ে। কিন্তু মাস পেরুতেই ওই জানুয়ারিতেই অমৃতাকে বাদ দেন ডিপজল।

পরে অমৃতার স্থলাভিষিক্ত করা হয় আরেক নায়িকা শিরিন শিলাকে। কেন বাদ দেয়া হয়েছিল সেই ব্যাখ্যা দেননি অমৃতা। তখন নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, ‘আমাকে কেন বাদ দেয়া হলো আমি নিজেও বুঝতে পারছি না।’ তবে সেসময় এক ফেসবুক স্ট্যাটাসে অমৃতা লিখেছিলেন, ‘আমি সম্মানের সাথে কাজ করতে চাই। তার জন্য যদি ১০০ ছবি থেকে বাদ পড়ি সমস্যা নেই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

অল্প দিনের ক্যারিয়ারে এত ঝড়-ঝাপ্টা কেন অমৃতার সেই প্রশ্নের উত্তর অমৃতার মা দিলারা ইসলাম দিলেন এভাবে, আমার মেয়েটা অল্প বয়সে চলচ্চিত্রে এসেছে। বুঝে শুনে পা ফেলতে পারিনি। কিন্তু সে বড় হচ্ছে। ধীরে ধীরে সবকিছু বুঝতে শিখছে। আগে এদিক সেদিক না ভেবেও ফিল্মে সাইন করত, এখন থেকে সে বুঝে শুনে কাজ করবে।

এখন ওর হাতে নতুন কোনো ছবি নেই। মে মাসের আগে সে নতুন ছবিতে কাজও করবে না। পরীক্ষা শেষ করুক, পরে মন দিয়ে কাজ করতে পারবে।

ট্যাগ: অমৃতা খানচ্যানেল আই অনলাইনডিপজল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে খালেদা জিয়া

পরবর্তী

আদালতকে চাপে রাখতেই খালেদা জিয়ার শো ডাউন: ওবায়দুল কাদের

পরবর্তী

আদালতকে চাপে রাখতেই খালেদা জিয়ার শো ডাউন: ওবায়দুল কাদের

ফাইল ছবি

চেনারূপে সৌম্য, ব্যাটে রান, বলে উইকেট

সর্বশেষ

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT