চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেন আমি তার পদধূলি নিতে পারিনি?’

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৪:৫৯ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

‘কেন আমি তার পদধূলি নিতে পারিনি?’ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের মন্তব্য খাতায় লেখা লাইনটিতে চোখ পড়ে প্রথমেই। এই কেনো’র জবাব বাঙালির কাছে নেই। পুরো জাতির হয়েই যেনো মন্তব্যখাতায় নিজের মন্তব্য লিখেছেন এইচ এম জুয়েল।

জাতির হয়েই প্রশ্ন রেখেছেন তিনি জাতির কাছে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের মন্তব্য খাতায় তিনি লেখেন ‘কি অন্যায় করেছে সে? কেন তাকে নির্মমভাবে হত্যা করেছে? কি দোষ ছিলো তার? কেন তাকে হত্যা করেছে? সে এ দেশকে একটি উত্তম দেশ গড়তে চেয়েছিলো, এটাই কি তার দোষ ছিলো। আজ জাতির কাছে আমার একটাই প্রশ্ন, কি দোষ করেছিলাম আমি, কেন এই মহান ব্যক্তির পদধূলি নিতে পারি নাই? হে জাতি আমার প্রশ্নের উত্তর চাই। যদি উত্তর দিতে না পারো তাহলে এই মহান ব্যক্তিকে এনে দাও। আমি তার পদধূলি নিবো। কারণ আমি তার আদর্শে নিজেকে গড়তে চাই। কাঁদো বাঙালি কাঁদো মহান ব্যক্তির জন্য।’

একইভাবে নিজের মনের চাপা কষ্টের কথা জানিয়েছেন খুলনার কয়রা থেকে আসা মাসুদুর রহমান। তিনি লিখেছেন, ‘হে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনার বাসায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনার বাড়ী যেখানে ঘাতকরা আপনাকে নির্মমভাবে হত্যা করেছিলো আজ সেখানে উপস্থিত হতে পেরে বার বার শুধু আপনার কথাই মনে পড়ছে।’

ইতিহাস আর নির্মমতায় এই বাড়িটি চার দশক পরেও জীবন্ত। বাড়ির প্রতিটি দেয়াল একেকটি গল্প শোনায়। জানায় অনেক অজানা তথ্য। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে সৌরভ লেখেন: অসাধারণ এক অনুভূতি। অনেক অজানা তথ্যই আজ জানা হলো। মনের মধ্যে এক অন্য রকম আবেগ অনুভব করলাম। আর এ বাড়ির পরিবেশ ও চারপাশও আমাকে মুগ্ধ করেছে।

সৌরভের মতো মুগ্ধতা নিয়ে যেমন কেউ কেউ এই বাড়ি থেকে বের হন, তেমনই কেউ কেউ বের হন জলে ভেজা চোখ নিয়ে। সেই কথাই তুলে ধরলেন টঙ্গী গাজীপুরের আবুল খায়ের (মাহাদি): হে বাঙালি জাতির জনক, আজ তোমার বাসভবন পরিদর্শন করে অশ্রুসিক্ত নয়ন নিয়ে বাসায় ফিরতে হলো। তোমাকে জানাই হাজারো সালাম।

আবার নিজের অনুভূতি প্রকাশে কবিতার দ্বারস্থও হন কেউ কেউ। বঙ্গবন্ধুকে নিয়ে নিজেদের লেখা কবিতা তুলে ধরেন কয়েকজন।১৫ আগস্ট ১৯৭৫ তুহিন মাজহার

Reneta

বাঙালি জাতির ইতিহাস তাকিয়ে দেখ বাবা ঐ যে আসছে ঘাতক নরপশু অবশেষে… ঝড়ে গেলো সব তাইতো আমি হতবাক হয়ে চেয়ে আছে মর মর তোরা ঐ সব শালা।’

মন্তব্য খাতায় এভাবে কবিতায় তুলে ধরা প্রতিটি শব্দই একেকটি অমর কবিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোকদিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT