গেল মে মাসের ১০ তারিখে অনেকটা গোপনে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। এমনকি ভক্তদের বিয়ের খবরও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে হঠাৎ করেই কেন অঙ্গদ বেদির সঙ্গে চুপিসারে বিয়ে সারলেন নেহা ধুপিয়া, তা নিয়ে গুঞ্জনের কোন অন্ত ছিল না। ধারণা করা হচ্ছিল, নেহা অন্তঃসত্ত্বা!
বিয়ের পর এমন খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন নেহা-অঙ্গদ দুজনেই। এমনকি এ নিয়ে আলোচনা করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অঙ্গদ। তিনি জানিয়ে দিয়েছিলেন, এই ধরনের কথা তিনি মোটেই পছন্দ করছেন না।
কিন্তু নেহার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবই সত্যি হতে চলেছে। আর সেটা জানিয়েছেন অঙ্গদ নিজেই। তিনি নেহার একটি ‘বেবি বাম্প’ ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করে লিখেছেন, মা হতে চলেছেন নেহা। শুধু অঙ্গদ নয় ছবিটি শেয়ার করেছেন নেহা নিজেও।!
তাহলে অন্তঃসত্ত্বার খবরে এতো প্রতিক্রিয়া দেখিয়ে ছিলেন কেন? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন নেহা। ভারতীয় মিডিয়াকে তিনি বলেন, আমি ভয়ে ছিলাম যে অন্তঃসত্ত্বার খবরে প্রকাশ পেলে আমার ক্যারিয়ার সেই মুহূর্তে ঝুঁকিতে পড়ে যেতে পারে। শুধু তাই নয়, সে সময় আমার ‘হেলিকপ্টার ইলা’র শুটিং চলছিলো।








