চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রে যেতে ভোটাররা উন্মুখ হয়ে আছে: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষ ভোট দেয়ার অধিকার চায়। তাই নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বয়ে গেছে। ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শান্তিনগর বাজার সমিতির অফিস কার্যালয়ে মতবিনিময় ও গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির অপরাজনীতি দেশের মানুষ বিশ্বাস করে না। এটা বারবার প্রমাণ হয়েছে। তাদের আন্দোলনে মানুষ সাড়া দেয়নি। হরতাল হয়নি। তাদের অবরোধ মানুষ প্রত্যাখ্যান করছে। উল্টো যানজট হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে যাতে জনগণ ভোট দিতে না আসে, এ জন্য বিএনপি ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তবে দেশের মানুষ ভোট দিয়ে দেশ শক্তিশালী করতে চায়।তারা বিএনপিকে আর সমর্থন করেনা। তারা জানে বিএনপি একটি সন্ত্রাসী দল।এরা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে।

নাছিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।মানুষ দেশরত্ন শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছে তার মধ্য দিয়ে দেশ আরও এগিয়ে যাবে। আমরা যেখানে যাই সেখানেই মানুষ বলছে আমরা শেখ হাসিনাকে সমর্থন করি। নৌকা মার্কায় আমরা ভোট দিব। নৌকায় ভোট দিয়ে আমরা শান্তি ও স্বস্তি পেয়েছি,উন্নয়ন ও অগ্রগতি পেয়েছি। বাংলাদেশ আরও উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে।

তিন বলেন,দেশের মানুষের সমর্থনের উপর ভিত্তি করে আমরা বলতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ জানুয়ারি বাংলাদেশের মানুষ ও ঢাকা ৮ আসনের মানুষের মধ্যে যে উৎসাহ দেখেছি তা আমাদের অভিভূত করেছে। দেশের মানুষ বিএনপি জামাতীদের জ্বালাও পোড়াও অবরোধ হরতালকে তোয়াক্কা করছে না। তাদের প্রতি মানুষের অনাস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Reneta

বাহাউদ্দিন নাছিম শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শান্তিনগর বাজার সমিতির অফিস কার্যালয় এবং শান্তিনগর এলাকায় মতবিনিময় ও গণসংযোগ শেষে দুপুরে নয়া পল্টন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। তিনি বিকাল ৪ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইলে ফেনী সমিতির মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ২১ নং ওয়ার্ডে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যা ৭ টায় ইস্কাটন সোহাগ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা এবং রাত ৮টায় টুইন টাওয়ার, কনকর্ড সোসাইটি এবং মার্কেটে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT