চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ দলের কোন দল কত আসন পেলো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

নিজ দল থেকে ২৩১টি সংসদীয় আসনে মনোনয়ন চূড়ান্তের চিঠি মনোনীতদের হাতে রোববারই তুলে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একদিন বাদে এবার ক্ষমতার শরিক কেন্দ্রীয় ১৪ দলের প্রার্থীদের হাতে চিঠি তুলে দিচ্ছে দলটি। 

মঙ্গলবার সকাল থেকে ফোনে ডাক পাওয়া ১৪ দলের নেতারা একে একে আসছেন ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। আওয়ামী লীগে উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ১৪ দলের নেতাদের কাছে নৌকার চিঠি তুলে দিচ্ছেন।

এখন পর্যন্ত ১৪ দল জন্য ছাড় দেওয়া আসন সংখ্যা ১৩টি। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে: জাসদ (ইনু) ৩টি আসন, জাসদ (আম্বিয়া) ২টি আসন, ওয়ার্কার্স পার্টি ৫টি আসন, জেপি মঞ্জু থেকে ১টি আসন, তরিকত ফেডারেশন থেকে ২ আসনে মনোনয়ন চিঠি গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন শরীফ নুরুল আম্বিয়া। তিনি নড়াইল-১ আসনে নৌকায় নির্বাচনে অংশ নেবেন।

জাসদ আম্বিয়া অংশ থেকে আরেকজন নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন মাইনুদ্দিন খান বাদল।

Reneta

দশম জাতীয় সংসদ নির্বাচনে পাশ করেছে ১৪ দলের এমন ১১ জন নেতাকে মনোনয়ন চিঠি সংগ্রহের জন্য ডেকেছে আওয়ামী লীগ, এখানে একটি নতুন মুখ আসার সম্ভবনা রয়েছে৷

তবে, এখন পর্যন্ত চূড়ান্ত এ তালিকায় নেই সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নাম। ছাড় দেয়া আসন সংখ্যা বাড়ার কোন সম্ভবনা আছে কিনা, জানতে চাইলে নাম না প্রকাশে আওয়ামী লীগের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হয়েছে: জাতীয় পার্টির মতো ১৪ দল থেকে আসন ছাড় বিষয়ে বিশেষ চাপ নেই।

এখন পর্যন্ত ১৩টি আসন ১৪ দলের শরিকদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিন শেষে সব বিবেচনার এ সংখ্যা বাড়া বা কমার সম্ভবনাও রয়েছে। তবে সেটা কোন ভাবেই ১-২’র বেশি ব্যবধানে নয়।

গতকাল সোমবারই আসন জাতীয় পার্টি (জাপা), ১৪ দল, যুক্তফ্রন্টের মধ্যে আসন বন্টন শেষ করার কথা থাকলেও আওয়ামী শেষ সময়ে বলেছে ২৮ নভেম্বর। অর্থাৎ আগামীকালের মধ্যে এ প্রক্রিয়া শেষ৷ হবে।

এরপরই ৩০০ আসনে আওয়ামী লীগ ও লাঙ্গলের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিলেও জাতীয় পার্টির প্রার্থীদের প্রতীক হবে লাঙল।

জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়া আসন গুলোতে নৌকা প্রতীকে কোন প্রার্থী থাকবে না।

চলতি মাসের ৯ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি ও বিতরণ শুরু করে আওয়ামী লীগ। যা চলে ১২ নভেম্বর পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনদললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT