মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিন আজ। কেন্দ্রিয় শহীদ মিনারে শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখান থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের এবারের উৎসবের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে নেয়া- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’।
শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে একযোগে চলছে। ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় নানা সাংস্কৃতিক আয়োজন থাকছে উৎসবে।







