চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো এই ‘পন্থী’ বানানোর চেষ্টা

হুমায়ুন কবীর ভুইয়া হুমায়ুন কবীর ভুইয়া
৪:৪২ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৫
মতামত
A A

নরেন্দ্র মোদি-খালেদা জিয়া বৈঠক নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি অনেক কথাই বলেছেন। বড় বড় বিষয়ে যাচ্ছি না। আমার সমস্যা বলি কিংবা আপত্তি; ছোট একটা জায়গায়।

বিবৃতির এক পর্যায়ে তিনি বলেছেন ‘বিএনপিপন্থী’ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে…………।’ ৫ জুনের ওই সংবাদ সম্মেলনে আমিও ছিলাম। যমুনা টিভির সাংবাদিক মাহফুজুর রহমান মিশু জিজ্ঞেস করেছিলেন যে মোদি-খালেদা বৈঠক হবে কি না। উত্তরে মন্ত্রী বললেন যে আমার মনে হয় না এখানে এটার কোনো সুযোগ আছে।

এই উত্তরের উপর ভিত্তি করে কেউ যদি বলেন মোদি-খালেদা বৈঠক হবে না, তাকে তো মনে হয় দোষ দেয়া যাবে না। আমি অবশ্য নিজের রিপোর্টে এ বিষয়টা উল্লেখ করি নি, কারণ আমি নিশ্চিত হতে পারছিলাম না।

তাই, ব্রিফিং-এর পর পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বললাম। উনি বললেন, মন্ত্রী মিন করেছেন যে এই সংবাদ সম্মেলনে এটা আলোচনার সুযোগ নাই।

আচ্ছা, মন্ত্রী কী বুঝিয়েছেন সেটা সাংবাদিকরা কিভাবে বুঝবেন? সাংবাদিকরা তো আর থট রিডিং জানেন না। যদিও আমি জানি সহকর্মী মিশু ভুল করেন নি, তারপরও তর্কের খাতিরে ধরে নিলাম তিনি ভুল করেছেন। কোনো সাংবাদিক ভুল করলে তো তার প্রতিকার আছে। তা না করে সংসদে দাঁড়িয়ে একজন সাংবাদিককে বিএনপিপন্থী বা বিজেপিপন্থী ডাকার অধিকার পররাষ্ট্রমন্ত্রীকে কে দিলেন!

মিশু কি পন্থী এটা যারা ওকে চেনেন তারা ভালোভাবেই জানেন। মন্ত্রীর কাছে কি কোনো দালিলিক প্রমাণ আছে যে মিশু বিএনপিপন্থী? প্রেস কনফারেন্সে সাংবাদিকরা যান সাংবাদিক হিসেবে, কোনো পন্থী হিসাবে না। আর, উনি যদি জেনেই থাকেন যে প্রশ্নকারী সাংবাদিক বিএনপিপন্থী তাহলে তো উনার আরও সাবধান হওয়ার কথা ছিলো উত্তর দেয়ার ক্ষেত্রে।

মন্ত্রী মহোদয় একটা ভুল করেছেন যেটা তিনি মানতে চাইছেন না। আর একটা ব্যাপার। প্রশ্নটা হয়েছে পাঁচ তারিখে, কিন্তু উনি বক্তব্য দিলেন ১৬ জুন। তিনি তো বিষয়টা ওইদিন বা পরেরদিনই পরিষ্কার করতে পারতেন। আসলে, খালেদা জিয়ার অভিযোগ পত্রিকায় আসার পরেই তার টনক নড়েছে। দলের চাপতো আছেই।

মাননীয় মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষক এবং মহান মুক্তিযুদ্ধের সময় সাহসী ভূমিকা পালন করা একজন কূটনীতিক হিসেবে আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি। আশা করছি, আপনি আমার কাছে আরও শ্রদ্ধাভাজন হবেন আমার সহকর্মী বিষয়ক নেতিবাচক বক্তব্যটা প্রত্যাহার করে।

আর, সেসঙ্গে অনুরোধ করবো কোনো সাংবাদিক যদি দলীয় কর্মীর মতো আচরণ না করেন তা হলে তাকে কোনো দলের লেবেল দেবেন না। কোনো সাংবাদিক যদি মনে মনে কোনো দল সমর্থন করেন, সেটাতো দোষের হতে পারে না যতক্ষণ না তার কাজে এটার প্রভাব পড়ে।

দিন দিন মনে হচ্ছে সাংবাদিকতা কঠিন থেকে কঠিনতর হয়ে কঠিনতম হয়ে যাচ্ছে। নিজেকে ইদানিং রীতিমতো এতিম মনে হয়। কোনো পেশাকে আমি অসম্মান করছি না। তারপরও বলি। একজন মেথরের উপর অন্যায় হলে তাঁর যাওয়ার জায়গা আছে। কিন্তু, একজন ‘নির্দলীয়’ সাংবাদিকের যাওয়ার কোনো জায়গা নেইই।

দলীয় একজন সাংবাদিককে অযোগ্যতার কারণেও চাকুরিচ্যুত করতে ম্যানেজমেন্ট একশবার চিন্তা করে। কিন্তু, দলীয় পরিচয়বিহীন একজন কর্মঠ ও যোগ্য তথ্যমজুরকে ঘাড় ধাক্কা দিতে কোনোরকম চিন্তা করতে হয় না। কারণ অফিসের ‘অন্নদাতারা’ জানেন এই ব্যাটা বা বেটি এতিম।

সৎ সরকারি কর্মচারির ছেলে আমি। তাই উপার্জন করা শুরু করতে হয়েছে বেশ ছোট বয়সেই। অনেকের কাছেই অবাক লাগতে পারে শুনে যে জীবনে প্রথম টাকা উপার্জন করেছিলাম ১৯৭৯ সালে, যখন আমি ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।

যে স্যার আমাকে অংক শেখাতেন সেই স্যারের ছোট বোনকে ইংরেজি পড়াতাম। সেও আমার ক্লাসেই পড়তো। তবে অন্য স্কুলে। সুভাষ স্যার আমাকে বলেছিলেন, আমি যা জানি তাই যেনো উনার বোনকে পড়াই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে প্রথম পেশায়ই ফেরত যেতে হবে এবং সেটা খুব একটা মন্দ হবে না।

ট্যাগ: গণমাধ্যমপররাষ্ট্রমন্ত্রীমোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাগাতার ধর্মঘটের হুমকি

পরবর্তী

পালিয়ে যাওয়া সিংহের হামলায় ১ জনের মৃত্যু

পরবর্তী

পালিয়ে যাওয়া সিংহের হামলায় ১ জনের মৃত্যু

রোজার আগেই বেগুনে আগুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT