চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ রাষ্ট্রহীন হবে না, বিদেশি বলেও গণ্য হবে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আসামের এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস) তালিকা থেকে বাদ পড়া মানুষদের নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব আলোচনা হচ্ছে, তাকে ভুল উল্লেখ করে এনআরসি কর্তৃপক্ষ বলছে, বাদ পড়ারা কেউই রাষ্ট্রহীন হবে না। এমনকি তাদের বিদেশি বলেও গণ্য করা হবে না।

শনিবার আসামের এনআরসি বিভাগের দেয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

এতে আরো বলা হয়, ১৯৮৫ সালে আসামের জনগণের স্বার্থ দেখভালের জন্য রাজ্য সরকারের সঙ্গে চুক্তি করে ভারতের কেন্দ্রীয় সরকার। আসামের সর্বদলীয় গণ সংগ্রাম পরিষদ এবং আসামের সর্ব ছাত্র ইউনিয়নের সঙ্গে হওয়া ১৯৮৫ সালের সেই চুক্তি কার্যকর করাই এনআরসির মূল লক্ষ্য।

‘এ বিষয়ে ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট দেশটির সরকারকে বাধ্যবাধকতা দিয়ে নির্দেশনা দেন। এরপরেই দেশটির সরকার ২০১৫ সাল থেকে আসামের এনআরসি তালিকা করার জন্য কাজ শুরু করে।’

যে তালিকা প্রকাশ করেছে তা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের বিধিবদ্ধ নিয়ম, স্বচ্ছভাবে বৈধতা মেনেই করা হচ্ছে উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে সরকার দায়িত্ব পালন করছে। এই তালিকা তৈরিতে সকল পদক্ষেপ শেষ করতে সময়ও নির্দিষ্ট করে দেয় দেশটির সর্বোচ্চ আদালত। তবে সবকিছু দেশটির সুপ্রিম কোর্ট সরাসরি পর্যবেক্ষণ করছে।

‘এনআরসি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি মেনেই তৈরি করা হয়েছে। ওই তালিকা করার সময় প্রতি বাড়ি বাড়ি গিয়ে শুমারি করা হয়েছে। তাই এখনে কেউ বাদ পড়ার সুযোগ নেই। তবে তাদের ১৯৭১ সালের ২৪ মার্চের আগেই এখানকার নাগরিক ছিলেন এমন প্রমাণ যারা দিতে পেরেছেন তাদের তালিকায় রাখা হয়েছে।’

Reneta

এনআরসিকে একটি বৈষম্যহীন প্রক্রিয়া মন্তব্য করে বিবৃতিতে আরো বলা হয়, এখানে পক্ষপাত এবং অবিচারের কোনো সুযোগ নেই। এছাড়াও এনআরসির ওই নাগরিক তালিকার আবেদন ফর্মে ধর্মের জন্য আলাদা কোনো জায়গা রাখা হয়নি।

‘নাগরিক তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা আপিলের জন্য ৬০ থেকে ১২০ দিন সময় পাবেন। আপিল আবেদনের শুনানির জন্য রাজ্যে কমপক্ষে ১ হাজার ট্রাইব্যুনাল গঠন করা হবে। এরই মধ্যে অবশ্য ১০০ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আরও ২০০টি ট্রাইব্যুনাল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মধ্যে গঠন করা হবে। সুতরাং বাদ পড়াদের জন্য এখন জুডিশিয়াল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। ট্রাইব্যুনালে হেরে গেলে যে কেউ উচ্চ আদালতে যেতে পারবেন।’

যারা চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়লেও তারা আগের মতোই সব অধিকার ভোগ করতে পারবেন জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাদ পড়ারা কেউ রাষ্ট্রহীন হবেন না। এমনকি তাদের বিদেশি বলেও গণ্য করা হবে না।

তালিকা থেকে বাদ দেয়া হলেও এনআরসি ভুক্ত নয় এমন ব্যক্তিদের কেন্দ্রীয় সরকার ও আসামের রাজ্য  সরকার সকল ধরনের আইনি সহায়তা দিয়ে সাহায্য করবে। যে কোন ধরণের আইনি সহায়তা প্রয়োজন হলে তাদের ফ্রিতে দেয়া হবে।’

বিশ্বের সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত সকলের সমঅধিকার, আইনের প্রতি সম্মান রেখেই সাংবিধানিকভাবে মানবাধিকার প্রতিরক্ষায় কাজ করে যাচ্ছে। এনআরসির বাস্তবায়নের সময় যেকোনো ধরনের সিদ্ধান্ত ভারতের চলমান গণতান্ত্রিক ঐতিহ্য ও আইন মেনে নেয়া হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।

গতকাল শনিবার ভারতের আসামে চূড়ান্ত নাগরিক তালিকা বা এনআরসি প্রকাশিত হয়। সেই তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষের নাম বাদ পড়ে। চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ মানুষের নাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসামের নাগরিক তালিকাএনআরসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব বিচারাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৫, ২০২৬

১৫ মার্চ ১৯৭১: বঙ্গবন্ধুর সাথে বৈঠক করতে ঢাকা আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান

মার্চ ১৫, ২০২৬

নড়াইলে ঈদ আনন্দ ভাগাভাগি করেতে সুবিধা বঞ্চিতদের পাশে ট্রাই ফাউন্ডেশন

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন মির্জা আব্বাস

মার্চ ১৫, ২০২৬

মানুষের ভাগ্য পরিবর্তনে দেশজুড়ে কাজ করছে টিএমএসএস

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT