চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেঁপে উঠলো নেপাল-তাইওয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

আবারও ভূমিকম্পের ধাক্কা নেপালে। শুক্রবার রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে।

ভূমিকম্প হয়েছে তাইওয়ানেও। সেখানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। তাইওয়ানের স্থানীয় সময় ভোর চারটায় (বাংলাদেশ সময় রাত ২টা) এই ভূমিকম্পে একটি ভবন ধসের ঘটনায় দেশটিতে নিহত হয়েছে ৭ জন। 

শুক্রবার গভীর রাতে তাইওয়ানের রাজধানী তাইপে থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণের শহর তাইনানে ওই ভূমিকম্প হয়।

ভূমিকম্পে উচুঁ অ্যাপার্টমেন্টসহ অন্তত চারটি ভবন ধসে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধসে পড়া ভবনের সংখ্যা আটটি উল্লেখ করা হয়েছে।

পুরো শহরে দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তাইওয়ান দুটি টেকটনিক প্লেটের এমন একটি জায়গায় অবস্থিত যেখানে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়।

Reneta

তাইনান শহরে ২০ লাখ লোকের বসবাস। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের পর উদ্ধারকর্মীর লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

১৯৯৯ সালে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছিল।

এদিকে, ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জানানো হয়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরেই।

ভূমিকম্পে কাঠমাণ্ডু কেঁপে উঠে। এ ছাড়া ভারতের বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে  ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কারণে স্থানীয় লোকজন ভীত হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। অনেকেই চিৎকার-চেঁচামেচি করতে শোনা যায়।

গত বছরের ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT