চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষ্ণ সুন্দরী’ হাতে যা বললেন জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
বিনোদন
A A

বৃহস্পতিবার রাতেই জানা যায়, টানা তৃতীয়বারের মতো বাংলার ফিল্মফেয়ারে ‘সেরা অভিনেত্রী’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জয়া আহসান। এরপর থেকেই বাংলা ভাষাভাষি মানুষের কাছে প্রশংসায় ভাসতে থাকেন এই অভিনেত্রী। এ নিয়ে তাৎক্ষণিক তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুক্রবার সকালে ফিল্মফেয়ার পুরস্কার নিয়ে মুখ খুলেন জয়া আহসান। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘পর পর তিন বারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি আপ্লুত। শ্রেষ্ঠ অভিনেত্রীর জনপ্রিয় বিভাগে বিনিসুতোয় ছবির জন্য কৃষ্ণ সুন্দরী হাতে এলেন। ধন্যবাদ দর্শক এবং ফিল্মফেয়ার পুরস্কার কর্তৃপক্ষকে, এত ভালোবাসা দেওয়ার জন্য।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া আরও লেখেন, ‘আমার পরিচালক অতনু ঘোষ বিনিসুতোয় ছবির মধ্যে দিয়ে যে নাগরিক রূপকথা বুনেছেন তার রেশ রয়ে গেল এই প্রাপ্তিতে। ছবির সমস্ত টিমকে অভিনন্দন জানাই ফিল্ম ফেয়ারের মঞ্চে সমালোচকদের পছন্দের সেরা ছবি ও সেরা সম্পাদনার শিরোপা জয়ের জন্য। বিনিসুতোর বুনন আরও পোক্ত হলো আজ, শ্রেষ্ঠত্বের শিরোপা উজ্জ্বলতর হোক, সকলকে শুভেচ্ছা জানাই।’

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এদিন প্রায় মধ্যরাতে ফিল্মফেয়ার তাদের অফিশিয়াল সাইটে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করে। ‘বিনিসুতোয়’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার অর্জন করেন জয়া।

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, এবং রুক্সিনী মৈত্রর সঙ্গে।

২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে চারবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতনু ঘোষঅপরাজিতা আঢ্যঅভিনয়ঋতাভরী চক্রবর্তীকোয়েল মল্লিকজয়াজয়া আহসানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT