চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণাঙ্গ হলে দশ গুন বেশি খাটতে হয়: পিনকক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১০, জুন ২০২০
বিনোদন
A A

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আমেরিকার পথে নেমে এসেছেন হাজারো মানুষ। সমর্থন জানিয়েছেন অনেক তারকাও। বর্ণবাদ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন কেউ কেউ। তাদেরই একজন লিটল মিক্স ব্যান্ডের লেই-অ্যানি পিনকক।

লিটল মিক্স ব্যান্ডের একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্য পিনকক। কঠিন সংগ্রাম করে খ্যাতি পেতে হয়েছে তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে পিনকক বলেছেন, ‘কৃষ্ণাঙ্গ হলে দশ গুন বেশি খাটতে হয়। অথচ কেউ কখনও আমাকে বলে দেয়নি যে শুধুমাত্র গায়ের রঙ এর কারণে আমাকে বেশি পরিশ্রম করতে হবে।’

তিনি আবেগ জড়ানো কণ্ঠে আরও বলেছেন, ‘অনেক সময়ে সাদাদের দেশে মঞ্চে দাঁড়িয়ে গান করার সময় উপস্থিত দর্শকরা এমন ভাব করেছেন, যেন তারা আমাকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না।’

পাঁচ মিনিটের সেই ক্লিপে তিনি জর্জ ফ্লয়েডের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বলেছেন, শুধুমাত্র গায়ের রঙ এর কারণে মেধা থাকা সত্ত্বেও অনেকে সফলতা পাচ্ছেন না।

পিনকক বলেছেন, বর্ণবাদের ব্যাপারে পুরো বিশ্ব গর্জে উঠেছে। তাই তিনিও মুখ খোলার সাহস পেয়েছেন। এতে যদি তার কিছু ভক্ত হারাতে হয়, তাহলেও সমস্যা নেই। কারণ বর্ণবাদ চুপ করে থাকার মতো বিষয় না। তিনি আশার আলো দেখছেন।

Reneta

৪৬ বছর বয়স্ক জর্জ ফ্লয়েডকে ২৫ মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তাঁর গলা চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ফ্লয়েড মিনোপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন। এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা উপেক্ষা করে প্রতিবাদে সরব হন শত শত মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্জ ফ্লয়েডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT