যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন পেতে ডেট্রয়েটের ব্ল্যাক চার্চ পরিদর্শন ও কৃষ্ণাঙ্গ সমাবেশে ভাষণ দিয়েছেন। এসময় ট্রাম্পের সফরসঙ্গী ছিলেন অপর রিপাবলিকান কৃষ্ণাঙ্গ প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী ডেট্রয়েটে বেড়ে উঠা বেন কারসন।
কৃষ্ণাঙ্গ সমাবেশে ট্রাম্প আফ্রিকান-আমেরিকান সম্প্রদায়ের বৈষম্যের শিকার হওয়ার বিষয়ে সম্পূর্ণ সচেতন রয়েছেন বলেও জানিয়েছেন। তিনি ডেট্রয়েটের ব্ল্যাক চার্চকে যুক্তরাষ্ট্রের বিবেক বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন।
সমাবেশে ভাষণের পূর্বে ব্ল্যাক চার্চের বিশপ ওয়েইন টি জ্যাকসন এর নিজস্ব টিভি নেটওয়ার্ক ইমপ্যাক্ট টিভিতে সাক্ষাৎকার দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তিনি সমর্থ কৃষ্ণাঙ্গ তরুণদের অবহেলাকে অত্যন্ত দুঃখজনক বর্ণনা করেছেন।
বেকারত্ব কমাতে একসময় গাড়ি নির্মাতা শহর ডেট্রয়েটকে আবারো পূরনো ঐতিহ্যে ফিরিয়ে নেবার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।








