বিনোদন

কৃষ্ণাঙ্গ অভিনেতার জন্য মৃত্যুর হুমকি পেলেন পপ গায়িকা

সোফি এলিসের মিউজিক ভিডিও

সোফি এলিসের মিউজিক ভিডিও

নরওয়ের পপ তারকা সোফি এলিস মৃত্যুর হুমকি পেয়েছেন। আর হুমকি পাওয়ার কারণ এলিসের মিউজিক ভিডিওতে এক কৃষ্ণাঙ্গ অভিনেতাকে তার ভালোবাসার মানুষ হিসেবে দেখানো হয়েছে।

সোফি বলেন, ‘এত ঘৃণা, আমার জীবনে দেখা সবচেয়ে নৃশংস বিষয় এটা। ভিডিওটি ভালোবাসার ভিডিও। এটা ২০১৭ সাল কিন্তু আমরা এখনো পেছনেই পড়ে আছি।’ তিনি আরও জানান যে, হত্যার হুমকি পাওয়ার পর এখন বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছেন তিনি।

২২ বছর বয়সী এই তারকা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেও ভয় পাচ্ছেন। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছেন। খারাপ মন্তব্য এড়াতে ইউটিউবের মন্তব্য করার জায়গাটিও বন্ধ রেখেছেন। অবশ্য যারা কটু মন্তব্য করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন তারা শাস্তির ভয়ে সেগুলো মুছে ফেলেছেন।

সোফির সর্বশেষ ভিডিও ‘অল ইয়োর ফ্রেন্ডস’ এখন পর্যন্ত ২৫ লাখ বার দেখা হয়েছে। তিনি ইতিমধ্যে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বিবিসি।

বিষয়:ইউটিউব কৃষ্ণাঙ্গ গায়িকা নরওয়ে মৃত্যু হুমকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…