চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষ্ণপক্ষ’ দিয়ে হুমায়ূন আহমেদকে আবার বড়পর্দায় পেলো দর্শক

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
১১:১৭ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

হুমায়ূন আহমেদের ছবি মানেই হাউজফুল প্রেক্ষাগৃহ। কখনও পিনপতন নিরবতা, কখনো অট্টহাসি আর কখনো বা কান্না। এসবের কোনটিরই কমতি ছিল না কৃষ্ণপক্ষ ছবি দেখতে আসা দর্শকদের।

কৃষ্ণপক্ষ ছবির নায়িকা অরুর প্রিয় মানুষকে পাওয়া না পাওয়ার বেদনা একাকার হয়ে যায় প্রেক্ষাগৃহে আসা দর্শকদের বেদনায়… তাই প্রেক্ষাগৃহ থেকে বেশিরভাগ দর্শকই ফিরেছেন চোখের পানি মুছতে মুছতে।

কৃষ্ণপক্ষ দেখতে আসা এক দর্শক কাঁদতে কাঁদতে বলেন, পুরো সিনেমাটা দেখে অনেক ভালো লেগেছে।

কৃষ্ণপক্ষ ছবির নির্মাণ শৈলীর মধ্যে দর্শকরা দীর্ঘদিন পর খুঁজে পান প্রিয় নির্মাতা হুমায়ূন আহমেদকে। এক দর্শক বলেন, হুমায়ূন আহমেদের ছবি নির্মাণের যে নিজস্ব একটা ঢং সেটা বজায় রাখতে পেরেছেন শাওন।

ছবি শুরুর আগে থেকেই টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন। হিমু আর রূপাদের ভীড়ও ছিলো চোখে পড়ার মতো। কৃষ্ণপক্ষ ছবির বড় পর্দায় প্রদর্শনীর দিনে বিভিন্ন প্রেক্ষাগৃহে যান ছবির সাথে সংশ্লিষ্টরা।

এ ছবির নায়িকা মাহি দর্শকদের হলে এসে ছবিটি দেখতে অনুরোধ করেন।

Reneta

হুমায়ূন ভক্তদের জন্য এ ধরনের ছবি নির্মাণ অব্যহত রাখবেন বলে জানিয়েছেন ছবির নির্মাতা মেহের আফরোজ শাওন।

শাওন বলেন, ‘এই ছবি দর্শক দেখতে এসেছেন শুধুমাত্র হুমায়ূন আহমেদের জন্য, শাওনের জন্য না। কিন্ত আসার পর তারা যদি একটু মনে করেন শাওন পেরেছে হুমায়ূন আহমেদের ধারাটা রাখতে সেটা আমার জন্য বড় পাওয়া।’

শুক্রবার ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে প্রয়াত নন্দিত লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি কৃষ্ণপক্ষ।

দর্শকরা বলেছেন, তারা আবারো বড় পর্দায় খুঁজে পেয়েছেন প্রিয় নির্মাতা হুমায়ূন আহমেদকে। এ ধরনের আরো চলচ্চিত্র দেখতে চান হুমায়ূন ভক্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণপক্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT