চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি যন্ত্রের ক্ষেত্রে দাম নয়, মানের দিকে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
- সেমি লিড, কৃষি
A A

মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের দ্রুততার সাথে কোন এলাকায় কোন যন্ত্রের কত চাহিদা তা জানাতে হবে। মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র মূল্যায়নের কাজ ও এলাকা চিহ্নিতকরণ দ্রুত সম্পন্ন করতে হবে ।

আমাদের জমির আকার ও মাটির ভিন্নতা রয়েছে। আমাদের মাটি ও জমির উপযোগী কৃষিযন্ত্র কৃষকের কাছে পৌছে দিতে হবে। কৃষি যন্ত্রের ক্ষেত্রে দামের দিকে গুরুত্ব নয় বরং মানের দিকে গুরুত্ব দিতে হবে।

কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে তার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প বিষয়ক এক সভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন: চাহিদার ভিত্তিতে কৃষিযন্ত্র সরবরাহ করতে হবে। ভালো টেকসই মেশিন এর দাম বেশি হলেও সেটাই গ্রহণ করা হবে। কোম্পানির সাথে কথা বলে কৃষকদের জন্য সহজ কিস্তি সুবিধা দেয় যায় কিনা তাও দেখতে হবে। কাজটা কঠিন তবে সততার সাথে কাজ করলে সম্ভব। যন্ত্র মেরামতকারীগণ ও ব্যবহারকারীগণকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

প্রতিটি কোম্পানির যন্ত্রই পরীক্ষা করে মাঠে নামাতে হবে। সাথে সাথে এর মানের ধারাবাহিকতা বজায় রাখছে কিনা তাও দেখতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালককে মাঠ পর্যায়ের এ সক্রান্ত তথ্য উপাত্ত জমা দেয়ার নির্দেশ দেন তিনি।

কৃষি সচিব মো: নাসিরুজ্জামান বলেন: কৃষককে কিভাবে লাভবান করা যায় তা মাথায় রেখে কাজ করতে হবে। গুনগতমান ও যন্ত্রেও আকার একটা বড় ব্যাপার সেটা মনে রাখতে হবে। যন্ত্রের মেরামত ও খুচরা যন্ত্রাংশেরর নিশ্চয়তা এবং সহজলভ্যতা করতে হবে বিপণনকারী প্রতিষ্ঠানকে।

Reneta

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা (সম্প্রসারণ অনুবিভাগ), ড.মো: আব্দুর রউফ (পিপিসি অনুবিভাগ),বিএডিসি’র চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর মহাপরিচালক,ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের বিষয় উপস্থাপন করেন কৃষি প্রকৌশলী শেখ মো: নাজিম উদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকৃষিমন্ত্রীকৃষিযন্ত্রড. মো. আব্দুর রাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT