চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি ও কৃষকের স্বার্থে কৃষি আদালত প্রতিষ্ঠার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৫
কৃষি
A A

কৃষকের অধিকার ও স্বার্থ রক্ষায় কৃষি আদালত ও খাদ্য অধিকার আইনের দাবি জানিয়েছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ভেজাল সার ও বীজ থেকে শুরু করে কৃষির সকল সমস্যার সঠিক সমাধানের জন্য প্রতিটি উপজেলায় কৃষি আদালত প্রয়োজন। যাতে কৃষক সহজে ও দ্রুতসময়ে সমস্যার সমাধান পায়।

এজন্য কৃষকদের আন্দোলন ও সংগ্রাম করতে হবে উল্লেখ করে তিনি বলেন, খাদ্য অধিকার আইন করতে হবে। যাতে সরকার সাধারণ মানুষের খাদ্যে অধিকার নিশ্চিত করতে বাধ্য থাকে। খাস জমি ও পুকুর ইজারা দেয়ার ক্ষেত্রে কৃষক সংগঠনগুলোকে অন্তর্ভূক্ত করতে হবে।

শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘খাদ্য নিরাপত্তায় দায়িত্বশীল শাসনকাঠামো এবং ভূমি-মৎস্য-বনজ সম্পদে জনসাধারণের অধিকার’ গবেষণাপত্রের ওপর বহুপাক্ষিক সংলাপে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা এসব কথা বলেন।

একশনএইড বাংলাদেশ, কেন্দ্রীয় কৃষক মৈত্রী (কেকেএম) ও এশিয়ান ফার্মারস এসোসিয়েশন (আফা) অনুষ্ঠানটির অায়োজন করে।

কৃষিক্ষেত্রে সমস্যার অন্যতম কারণ দুর্নীতি উল্লেখ করে ফজলে হোসেন বলেন, “কৃষককে বিনা সুদে ঋণ দেয়া এবং অধিকার আদায়ে কৃষকবান্ধব নীতি প্রণয়ন করতে হবে”।

অনুষ্ঠানে ‘খাদ্য নিরাপত্তায় দায়িত্বশীল শাসনকাঠামো এবং ভূমি-মৎস্য-বনজ সম্পদে জনসাধারণের অধিকার’ নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করেন ফারহাত জাহান।

Reneta

এতে বলা হয়, খাস জমি ক্ষমতাশীলদের দখলে, জলমহল ক্ষমতাশীলদের দখলে, কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পান না দালাল ও মধ্যস্বত্বভোগীদের কারণে। কৃষি ও কৃষকের জন্য নানা আইন থাকলেও তার বস্তবায়ন কম।

গবেষণায় সমস্যা সমাধানের জন্য সরকার, সুশীসমাজ, গণমাধ্যম, কৃষদের ভূমিকার কথা তুলে ধরা হয়।

সরকারকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি কৃষকবান্ধব নীতি প্রণয়নের কথা বলা হয়েছে। কৃষকরা নিজেদের সংগঠিত করে অধিকার আদায়ে সোচ্চার হলে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে।

অনুষ্ঠানে এশিয়ান ফার্মারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস্থার পেনুনিয়া বলেন, ‘সবকিছুর কেন্দ্রে হলো ভূমি। ভূমি না থাকলে খাদ্য উৎপাদন সম্ভব হবে না। আর এক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘ক্ষমতা কাঠামোর দুর্বলতার কারণে ভূমি নিয়ে আইন থাকলেও তা কর্যকরী হয় না। কৃষিতে শ্রম ঘাটতি দেখা দিয়েছে। আর এই সুযোগে শহরের শিল্পপতিরা দারিদ্র্য জনগোষ্ঠীকে শোষণ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, “কৃষি পণ্যের ন্যায্য মূল্য পেতে বাজারে দুটি সমবায় থাকতে হবে। একটি উৎপাদন অর্থাৎ কৃষক আর অন্যটি ভোক্তা। মধ্যস্বত্বভোগীদের মুনাফা নেয়ার সুযোগ বন্ধ হলে কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পাবেন।’

অনুষ্ঠানের সঞ্চালক ও একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির নারী কৃষকদের বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, নারীরা প্রথমে কৃষক হিসেবে বঞ্চিত হচ্ছে। আবার নারী হবার কারণে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য কোনভাবেই কাম্য নয়। অধিকার আদায়ে কৃষকদেরও নিজেদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কৃষকের নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন ফারাহ্ কবির।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ছবি বিশ্বাস বলেন, ‘আমাদের দেশে অনেক আইন আছে, তবে এর প্রয়োগিক দিক নাই। কৃষিনীতি হয়েছে তবে তার বাস্তবায়ন কম। বহুজাতিক কোম্পানীর কারণে কৃষকের ধান চিটা হচ্ছে। তবে এর প্রতিকার পান না কৃষক। খাস জমি থাকতেও কৃষককে জমি ভাড়া নিয়ে চাষ করতে হবে’।

অনুষ্ঠানে কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব তবে কৃষকবান্ধব না। এদেশে কৃষক ধান বা চালের ন্যায্য মূল্য পাচ্ছেনা। আবার ভারত থেকে কম দামে চাল আমদানী হচ্ছে। কৃষকের স্বার্থে আমদানী বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা যোগ দেন। কৃষকরা কৃষি যন্ত্রপাতিসহ তাদের অধিকার আদায়ে প্রেসক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত একটি র‌্যালি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একশনএইড বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT