চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি ও কৃষকই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির প্রথম সুর: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার খেটে খাওয়া তৃণমূল কৃষক শ্রেণির স্বপ্নের নায়ক। বহু যুগের বঞ্চনার পথ পেরিয়ে তার মাধ্যমেই রচিত হয়েছিল প্রান্তিক জনগেষ্ঠি মুক্তির সোপান। কৃষি ও কৃষকই ছিল তার সাহসের মূল জায়গা। 

ফসলের মাঠই যেন বঙ্গবন্ধুর শৈশবে দেখতো কয়েক’শ বছরের কাঙ্ক্ষিত স্বপ্ন, বাঙালির শত বঞ্চনা একদিন ঘুচবেই। তার রাজনীতি ছিল দাওয়াল নামের কৃষি শ্রমিকের স্বার্থ রক্ষায়, তার রাজনীতি ছিল নিজের গোলা উজাড় করে দরিদ্র মানুষের মুখে খাদ্য পৌছে দেয়ার।

বঙ্গবন্ধু তার মনে লিখে রাখতেন অগণিত প্রান্তিক গ্রামবাসীর নাম আর চেহারা। আর তাদের পক্ষে যেকোনো শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন।

এ বিষয়ে বিশিষ্ট রাজনৈতিক রণেশ মৈত্র বলেছেন, ওনার দল না করা সত্ত্বেও বঙ্গবন্ধু তার ডায়েরিতে আমার নাম ছয় বার উল্লেখ করেছেন। যার সাথে সাথে একবার দেখা হয়েছে তার নাম শুনে রাখছেন। ৫ বছর পর যখন সেখানে গেছেন তখন নাম ধরে ডাকছেন।

প্রত্যেক কৃষককে যখন তিনি মাঠে কাজ করতে দেখেছেন তখন তিনি তাদের দেখে সালাম দিয়েছে, পরবর্তীকালে যখন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন ওই কৃষকের নাম ধরে ডাক দিয়েছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর চাচাত ভাই শেখ বোরহান উদ্দিন।

বিরাট মুক্তি সংগ্রামের পথ পেরিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন উড়লো স্বাধীন বাংলাদেশের পতাকা, তখনও তাকে সমৃদ্ধির পথ দেখালো কৃষি ও কৃষক।

Reneta

বঙ্গবন্ধু প্রথম সবাইকে স্মরণ করিয়ে দিলেন কৃষকের মর্যাদা। তাঁর মানবমুক্তির দর্শন আজও বিস্ময় জাগায় গবেষকদের।

এ বিষয়ে অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেছেন, বঙ্গবন্ধু যে রাজনীতি করেছেন তার একটি ভিত্তি ছিল, সেই ভিত্তিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি একই ভিত্তি পাই। তিনি প্রধানমন্ত্রী হয়ে বলেছেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, মানুষের অধিকার চাই।

এরপর সরকার পরিচালনায় তার দীর্ঘ স্বপ্ন পথ কেবলই খুলতে শুরু করেছিল, তখনই থেমে যায় সব।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানান, আমাদের কৃষি ছিল বৃষ্টি নির্ভর এবং প্রকৃতি নির্ভর। কিন্তু বঙ্গবন্ধু বুঝেছেন যে আমাদের সেচ ব্যবস্থাকে বৃদ্ধি করতে হবে। এই জন্য উনি ৪ হাজার ডিপ টিউবওয়েল বসিয়েছিলেন। পূর্ব জার্মানি থেকে কার্গোতে করে ৩৫ হাজার এলএলবি পাম্প নিয়ে এসেছিলেন। এতেই বোঝা যায় তিনি কৃষিকে কতটা গুরুত্ব দিয়েছিলেন।

কৃষি অর্থনীতিবিদ ড.এ এম মোয়াজ্জেম হোসেন বলেছেন, জুলাই মাসে একটা দিনে বঙ্গবন্ধুর সাথে আমাদের একটা মিটিং ছিলো। সেই সভায় বাংলাদেশের খাদ্য অভাব নিয়ে অনেক কথা হয়। ব্লু প্রিন্ট করে একটা বই আমার হাতে দিয়ে বলেছিলেন, এই বইটা আপনি নিয়ে যান, যা পরিবর্তন করার করবেন আবার ১৬ আগস্ট আমাদের মিটিং হবে। সেই ১৬ আগস্ট আর কোনদিন এলো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT