চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষিকে কোনভাবেই অবহেলা করা যাবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নের জন্য শিল্পকে উন্নত করতে হবে, কিন্তু কৃষিকে কোনভাবেই অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে কৃষি, শিল্প ও রপ্তানিতে বাড়তি নজর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: প্রতিবেশি দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে কাজ করতে হবে। আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর। দেশের উন্নয়নের জন্য শিল্পকে উন্নত করতে হবে। তবে কৃষিকে কোনভাবেই অবহেলা করা যাবে না

সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

এসময় তিনি বলেন: আমরা এখন বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছি। ২০১৬-১৭ অর্থবছরে আমরা রপ্তানি আয় ৩৫ বিলিয়ন ইউএস ডলার করতে পেরেছি। আমাদের আরো এগিয়ে যেতে হবে। নতুন নতুন পণ্য যেমন তৈরি করতে হবে, তেমন সেগুলো রপ্তানি করতে নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে।

বঙ্গবন্ধুকন্যা আরো যোগ করেন, দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে বাণিজ্য মেলা ভূমিকা রেখে চলছে। দেশি বিদেশি ক্রেতাদের পছন্দ-অপছন্দ, রুচি, চাওয়া জানা যাচ্ছে এই মেলার মাধ্যমে।

বঙ্গবন্ধুর কথা টেনে তিনি বলেন, দেশ স্বাধীন করার উদ্দেশ্য ছিলো নিপীড়িত ও শোষিত মানুষের জন্য দেশকে গড়ে তোলা। মুক্তিযুদ্ধের পর দেখা গেলো শিল্প কলকারখানাগুলো সব ছিলো পাকিস্তানিদের। তারাতো দেশ ছেড়ে চলে গেলো। সেগুলো চালু করার জন্য বঙ্গবন্ধু শিল্পকলকারখানা গুলোকে জাতীয়করণ করলেন। মা যেমন রুগ্ন শিশুকে লালন করে বড় করে সেভাবেই এসব কলকারখানা আবার বড় করা হলো। এরপর যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের আখের গোছাতে যতটা ব্যস্ত ছিলো দেশের জন্য ততটা ছিলো না।

Reneta

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশ গড়তে এসেছি, নিজের ভাগ্য গড়তে না। প্রধানমন্ত্রী অল্প সময়ের দায়িত্ব। এটুকু কাজে লাগাতে চায়। বাংলাদেশের মানুষের জীবন কতটা উন্নত করতে পারলাম সেটা দেখতে চাই। নিজের ভাগ্য বদলাতে আসিনি। আমরা চাই প্রতিটি নাগরিক যেন বিশ্বের যে কোনো জায়গায় গেলে বলতে পারে, আমরা বাংলাদেশি। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিয়েছে। আমরা কি সারাজীন ভিক্ষুক থাকার জন্য দেশ স্বাধীন করেছি।

শহরের পাশাপাশি গ্রামের এখন নজর দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন নজর দিচ্ছি গ্রামে। তাদের উন্নয়ন, তাদের আয় ক্ষমতা, তাদের পণ্য ক্রয় ক্ষমতা বাড়াতে আমরা পদক্ষেপ নিয়েছি। আরেকটি হচ্ছে যোগযোগ ব্যবস্থা। দেশের উন্নয়নে নতুন নতুন বাজার, নতুন নতুন পণ্য , মানোন্নয়ন ও ব্র্যান্ডিং করার প্রয়োজনীয়তা রয়েছে।

২০১৭ সালে চামড়া খাতকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিলো জানিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশকে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য ২০১৮ সালে কাঁচামালসহ ওষুধকে ‘প্রোডাক্ট অব দি ইয়ার’ ঘোষণা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT