চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষিকাজে এগিয়ে আসছে সিলেটের নারীরা

সাদিকুর রহমান সাকী সাদিকুর রহমান সাকী
৪:০৯ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৬
কৃষি
A A

কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়ছে সিলেটে। কৃষি উন্নয়নে নারীর ভূমিকা সম্পর্কে জনসচেতনা সৃষ্টিতে সেখানে কাজ করছে বিভিন্ন বেসরকারি সংগঠন।

কৃষিতে তুলনামূলক পিছিয়ে সিলেট জেলা। এলাকার বহুসংখ্যক মানুষ প্রবাসে থাকার কারণে অনাবাদি রয়েছে বহু জমি। তার ওপর সামাজিক রক্ষণশীলতার কারণে কিছুদিন আগেও কৃষিতে একেবারেই অংশগ্রহণ ছিলো না নারীর। এখন অন্যান্য এলাকার দেখাদেখি নারীরাও কাজ করছেন আবাদি ক্ষেতে।

নারী কৃষকরা বলেন, আমরা বিশজন নারী মিলে একটা সংগঠন করেছি। কেউ ব্যাংকে টাকা জমা দিচ্ছি, কেউ বিভিন্ন প্রজাতির শাক সবজি আবাদ করছি। তৃণমূল পর্যায়ে আর্থ সামাজিক উন্নয়নে কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাজ করছে বিভিন্ন সংগঠন।

সিসিবিএ’র মাঠ কর্মী ঊষা রানী দাস বলেন, বসতবাড়ির আশেপাশে যে জায়গাগুলো খালি থাকে সেগুলোতে যেন উনারা আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করে পরিবারের পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারে।

সিসিবিএ’র মাঠ সমন্বয়কারী হেমায়েত হোসেন বলেন, নারীদের এই কৃষি কাজে আসায় দেখা যাচ্ছে পাঁচটি লাউ বিক্রি করে যখন দুই’শ টাকা পকেটে আসছে তখন স্বামীরা স্ত্রীর কথা মূল্যায়ন করছে। তাই সকল নারীরাই পুরুষ যে রকম দুহাত দিয়ে কাজ করছে ঠিক সেইভাবে নারীরাও দু’হাত দিয়ে কাজ করছে।

রয়েছে কৃষি বিভাগের তৎপরতাও। সিলেট সদরের হাটখোলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফজলে মঞ্জুর ভূইয়া বলেন, বিভিন্ন এনজিও এবং ইউএস এইডের প্রজেক্ট রয়েছে উনারা আমাকে সহযোগিতা করেছেন, এই সিসিবিএ’র মাধ্যমে মহিলাদের কিভাবে বের করে নিয়ে আসা যায়।

Reneta

অল্পদিনেই শাকসবজি ও উচ্চমূল্যের ফসল আবাদে সিলেটের নারীরাও সাফল্যের উদাহরণ গড়বে বলে আশাবাদি কৃষি বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেট-কৃষি কাজে নারীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT