চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক আন্দোলন নেতাদের সঙ্গে ভারত সরকারের বৈঠক ব্যর্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কৃষি আন্দোলনের নেতাদের সঙ্গে ভারতীয় কেন্দ্রীয় সরকারের বৈঠক ব্যর্থ হয়েছে। আন্দোলনকারীদের ক্ষোভ সামলাতে ‘ভারত বন্ধ’ আন্দোলনের মাঝেই মঙ্গলবার সরাসরি আলোচনায় বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অটল থাকায় বৈঠক ব্যর্থ হয়েছে।

বিতর্কি কৃষি আইন প্রত্যাহারে সরকার রাজি না হওয়ায় কৃষক নেতারা দাবিতে অনঢ় থাকেন। এর ফলে দীর্ঘ সাড়ে তিন ঘণ্ঠার রুদ্ধদ্বার বৈঠক কোনো রকম সমাধান ছাড়াই শেষ হয়।

গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ভারত বন্ধের কর্মসূচির মধ্যেই অমিত শাহের কাছ থেকে বৈঠককের প্রস্তাব নিয়ে ফোন আসে কৃষক নেতাদের কাছে। সন্ধ্যা সাতটায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠকের আমন্ত্রণ জানানো হয় তাদের।

কৃষি আইন প্রত্যাহারের দাবিকে কৃষকদের ‘দিল্লী চলো’ আন্দোলনের পর এই প্রথম অমিত শাহ কৃষকদের সঙ্গে বৈঠক করেন। আশা করা হয়েছিলো, এবার সম্ভবত চাপের মুখে সরকার কৃষকদের দাবি মেনে নেবে। কিন্তু বৈঠকে তার কোনো ইঙ্গিত না মেলায় কৃষক নেতারাও জানিয়ে দেন যে, তারা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনঢ় আছেন।

কৃষক নেতারা এনডিটিভিকে জানায়, সরকার আইন প্রত্যাহার করতে নারাজ। পূর্বের কথাই তারা বলে যাচ্ছেন। আমরা আমাদের দাবিতে অনঢ় আছি।

এর আগে বুধবার সরকারের পক্ষ থেকে বৈঠকের আহ্বান ছিলো কৃষকদের সঙ্গে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আজ আর কোনো বৈঠক হবে না। তাদেরকে লিখিত প্রস্তাব দেওয়া হবে।  সে প্রস্তাব দেখে আগে কৃষক নেতারা নিজেরা আলোচনা করে ঠিক করুক তাদের পরিকল্পনা।  তারপর বৈঠক হবে।

Reneta

কৃষক নেতারা জানান, অমিত শাহকে আমরা বলেছি, নতুন কথা বলুন। একই কথা বারবার বলে লাভ কী? দেখা যাক সরকার কী লিখিত প্রস্তাব দেয়। আমরা পরের বৈঠকে যোগ দেব কিনা তা পরে ঠিক করা হবে। তবে এর সম্ভাবনা কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত শাহকৃষি আন্দোলনভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের বিয়েতে গাইতে পারিশ্রমিক নিয়েছেন নেহা কক্কর?

পরবর্তী

ম্যারাডোনার সতীর্থ, মেসির সাবেক কোচ সাবেলা মারা গেছেন

পরবর্তী

ম্যারাডোনার সতীর্থ, মেসির সাবেক কোচ সাবেলা মারা গেছেন

রাজধানীর বাইরে জেলা উপজেলায়ও নারী হোস্টেল হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT