চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষকের সামাজিক মর্যাদা বাড়ছে’

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
১১:০৭ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
অর্থনীতি
A A

অর্থনীতির উন্নয়নের সাথে সাথে কৃষকের সামাজিক মর্যাদা বাড়ছে, কমছে কৃষিকে অবহেলার মানসিকতা। টাঙ্গাইলের দেলদুয়ারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, এমন এক সময় ছিলো কৃষক ব্যাংকে ঢুকতে সাহস পেতো না, এখন ব্যাংক চলে যাচ্ছে কৃষকের দোরগোড়ায়। ব্যাংকিং সুবিধা নিয়ে কৃষির যান্ত্রিকীকরণ এবং জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সক্ষম কৃষি করারও পরামর্শ দিয়েছেন তারা।

অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারণার অংশ হিসেবে অন্য অনেক উদ্যোগের মতো এজেন্ট ব্যাংকিং চালু করে গেছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। অপেক্ষাকৃত দূরবর্তী জনপদ, যেখানে বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা লাভজনক নয়, কিন্তু বিপুল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় আনতে হবে তাদের জন্যই এজেন্ট ব্যাংকিং এর ধারণা। টাঙ্গাইলের দেলদুয়ারের লাউহাটি বাজারে এমনই একটি ব্যাংকিং সেবা চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

ব্যাংক হিসাব খুলে আমানত জমা রাখা, ঋণ নেয়াসহ ১৭ ধরনের সেবা মিলবে এজেন্টের কাছে। আঙুলের ছাপ দিয়ে হিসাব খোলা হচ্ছে বলে নিরাপত্তার বিষয়টি আরো নিশ্চিত হবে বলে আশা ব্যাংকারদের।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক, এজেন্ট ব্যাংকিং ব্যতীত ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষকে সেবা দেওয়া সম্ভব না। বাংলাদেশ ব্যাংক একটি যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে, যার ফলে ব্যাংকগুলিকে বলা হচ্ছে এজেন্ট ব্যাংকের মাধ্যমে গ্রাম গঞ্জে যাওয়ার জন্য।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যস্থাপক নূরুন নাহার বলেন, আর্থিক অন্তর্ভূক্তি একটা দেশের উন্নয়নের মূল বিষয়। উন্নয়ন কখন হবে যখন অধিকাংশ মানুষ আর্থিক সেবার আওতায় আসে।

কোন বাণিজ্যিক উদ্দেশ্য নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা দিতে এ উদ্যোগ বলে দাবি করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান।

তিনি বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের সবচেয়ে বড় কথা নিরাপত্তা, এতে আপনাদের টাকা নিরাপদে থাকবে। আপনার টাকা তুলেন, বা জমা করেন আমাদের সেন্ট্রাল কম্পিউটার সিস্টেমে সেটা চলে যাবে। আপনার টাকা ব্যাংকে থাকবে আপনারা একটা লাভ পাবেন। শুধু শহরে মানুষ আধুনিক ব্যাংকিং সেবা পাবে এমনতো নয় আপনারাও আধুনিক সেবা পাবেন। এজন্য আমাদের দ্বায়িত্ব আপনাদের কাছে সেবা পৌছে দেওয়া।

এজেন্ট ব্যাংকিং তো চালু হলো, ১০ টাকার একাউন্টও আছে, এখন এ একাউন্ট সচল রাখতে কৃষক এবং ব্যাংকার উভয়কে আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

তিনি বলেন, যদি আপনি এই সেবাতে সন্তুষ্ট হয়ে থাকেন তবে ব্যাংকের সঙ্গে সংযুক্ত হবেন, আর সংযুক্ত হওয়া মানে শুধু একটা ব্যাংক আকাউন্ট খোলা না, সামাজিকভাবে আপনার অবস্থা প্রতিষ্ঠিত হলো। আপনি মর্যাদাসম্পূর্ণ অবস্থানে পৌছালেন। যেটা আপনার জন্য সবচেয়ে দরকার, কারণ শহরের মানুষরা মনে করেন গ্রামের মানুষরা চাষাভোষা, তারা মানুষ না।

কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ আরও বলেন, যদিও এই পরিবেশ থেকে অনেক পরিবর্তন এখন হয়েছে। সে পরিবর্তনের মূল কারণ কিন্তু আপনি, আপনি আপনার নিজেকে প্রমাণ করেছেন যে আপনার উপার্জিত অর্থ দিয়ে আপনি আপনার জীবন পাল্টাছেন। আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন, আপনার পরিবারের দেখভাল করছেন, আপনার পোশাক পরিবর্তন হয়েছে, আপনার ঘরের আসবাবপত্র পরিবর্তন হয়েছে এগুলো সব কিন্তু সামগ্রিক উন্নয়ন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগ জানাতে গ্রাহক সার্বক্ষণিক ১৬২১৯ কিংবা ০৯৬০৪০১৬২১৯ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাষা বিড়ম্বনায় পর্যটক থেকে অভিবাসী!

পরবর্তী

‘আমি চাই না আমাদের পরিবারের নাম ব্যবহার হোক’

পরবর্তী

‘আমি চাই না আমাদের পরিবারের নাম ব্যবহার হোক’

আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT