কৃষকদের মাঝে মৌসুমী বীজ প্রদান করবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ ও ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী।
আগামী ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জে বকচর কিন্ডারগার্ডেন স্কুলের সামনে বীজ প্রদান করবেন এ দু’গুণী শিল্পী। বীজ প্রদান অনুষ্ঠানটি আয়োজন করেছেন ‘স্বপ্ন’।
অনুষ্ঠানে চঞ্চল ও মমতাজ ছাড়াও ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।








