কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘আইবিএমের’ কোনো যন্ত্র এবার মানুষের মতোই বিতর্ক করলো, যুক্তি-তর্ক খন্ডালো- এমনকি একের পর এক প্রশ্নের ঠিকঠাক জবাবও দিলো মানুষকে। আর এই ঘটনাকে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার ক্ষেত্রে এক মাইলফলক মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিস্কো শহরের এক মঞ্চে এই প্রদর্শনী হয়। সেখানে যন্ত্রটিকে সাজানো হয়েছিল একটি গ্রন্থাগারের আদলে। যার মস্তিষ্কে অসংখ্য জার্নাল আর বইয়ের তথ্য ছিল।
তবে প্রদর্শনীতে একটা ভোটের ব্যবস্থা ছিল যেখানে যন্ত্রটিকে সেরা প্রমাণ করার।
মানুষ যেভাবে শব্দ ও বাক্য বুঝতে পারে তেমনি প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ‘আইবিএমের’ যন্ত্রটি কাজ করে।
‘আইবিএমের’ যন্ত্রটিতে আগের চেয়ে বিশাল তথ্য প্রক্রিয়াজাত করে দ্রুত মানুষের মতই সিদ্ধান্ত দেয়ার জন্য প্রস্তুত হচ্ছে।
মুখপাত্র নোয়া ওভাদিয়া বলেন, আমরা এই প্রজেক্ট নিয়ে ব্যপক আশাবাদী। তবে এই ধরণের যন্ত্রগুলোর গুরত্ব অনেক। কিন্তু সব বিতর্কের কেন্দ্রবৃন্দ কখনোই এই কৃত্তিম বুদ্ধিমত্তা হবে না।







